শিরোনাম:
কালীগঞ্জে সাধারণ মানুষের মাঝে পুলিশের মাক্স বিতরণ
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৮:৪২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১
- / ১১০৬ বার পড়া হয়েছে
লিছান হোসেন, ঝিনাইদহ (কালীগঞ্জ) প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জ থানার উদ্যোগে সর্ব সাধারন জনগনের মাঝে ফ্রি মাস্ক বিতরণ করা হয়েছে। রবিবার (২১শে মার্চ) সকালে শহরের মেইন বাসস্ট্যান্ড সহ বিভিন্ন পয়েন্টে এ কর্মসূচির উদ্বোধন করেন।
‘‘মাস্ক পরার অভ্যেস, কোভিড মুক্ত বাংলাদেশ’’ এই স্লোগান কে সামনে রেখে মাননীয় আইজিপি মহোদয়ের নির্দেশনা মোতাবেক করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারা বাংলাদেশে একযোগে পুলিশের পক্ষ থেকে ফ্রি-মাস্ক বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়।
উক্ত কর্মসূচীতে অংশ গ্রহণ করেন অত্র কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মুহা. মাহফুজুর রহমান মিয়া সহ থানার অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ।
























