ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চীন-ভারতের পররাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টার বৈঠক

Astha DESK
  • আপডেট সময় : ১০:৩৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • / ১০০৫ বার পড়া হয়েছে

চীন-ভারতের পররাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টার বৈঠক

আন্তর্জাতিক ডেস্কঃ

বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী-ভারতের নিরাপত্তা উপদেষ্টার বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন, সীমান্ত সংকটের সমাধান ও অন্যান্য বিভিন্ন ইস্যুতে চীনের রাজধানী বেইজিংয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।

আজ মঙ্গলবার (২৫ আগষ্ট) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ভারতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠকের ওই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, বেইজিংয়ে উচ্চপর্যায়ের কূটনৈতিক বৈঠকের পর সীমান্ত বিরোধের ‘‘ন্যায্য, যুক্তিসঙ্গত এবং উভয় পক্ষের জন্য গ্রহণযোগ্য সমাধান’’ খুঁজে বের করার জন্য আলোচনা অব্যাহত রাখার বিষয়ে সম্মত হয়েছে চীন ও ভারত।

পারমাণবিক শক্তিধর এবং বিশ্বের সর্বাধিক জনবহুল এই দুই প্রতিবেশী দেশ হিমালয় অঞ্চলে প্রায় ৩ হাজার ৮শ কিলোমিটার দীর্ঘ অনির্ধারিত ও বিতর্কিত সীমান্ত ভাগাভাগি করে আসছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সীমান্ত সমস্যা ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ‘‘সংক্ষিপ্ত হলেও বিস্তৃত, গভীর, বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক’’ আলোচনা করেছেন।

বৈঠকে ওয়াং ই বলেন, চীন-ভারত সম্পর্ক এখন আর কেবল দ্বিপাক্ষিক বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এর বৈশ্বিক ও কৌশলগত গুরুত্ব রয়েছে। দুই প্রতিবেশী দেশের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং মতপার্থক্য কমিয়ে আনা উচিত। সূত্র: রয়টার্স।

আস্থা/এমএইচ

ট্যাগস :

চীন-ভারতের পররাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টার বৈঠক

আপডেট সময় : ১০:৩৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬