ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চৌদ্দগ্রামে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Astha DESK
  • আপডেট সময় : ১১:৪৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ১০০৫ বার পড়া হয়েছে

চৌদ্দগ্রামে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের অফিস থেকে আবুল কালাম মোহাম্মদ মুরাদ (৪০) নামের এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাতে উপজেলার চিওড়া ইউনিয়নের কাজীর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মুরাদ নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের উত্তর মাহিনী গ্রামের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদের ছেলে।

তিনি দীর্ঘদিন ধরে চিওড়া বাজার ও আশপাশের এলাকায় ডিস, ওয়াই-ফাই ও ডেকোরেশন ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত আনুমানিক ১২টার দিকে ব্যবসায়িক কাজ শেষ করে মুরাদ চিওড়া কাজীর বাজারে তাঁর নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের দোতলার অফিসে যান। নিচতলার মূল ফটকে ভেতর থেকে তালা লাগিয়ে তিনি অফিসে প্রবেশ করেন বলে জানিয়েছেন বাজারের নৈশ প্রহরীরা।

প্রায় দেড়টার দিকে স্থানীয় সিএনজি চালক শাহাদাতের মাধ্যমে বিষয়টি জানতে পারেন নৈশপ্রহরীরা। পরে তাঁরা অফিসের দিকে গিয়ে মুরাদকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

পুলিশ জানায়, মুরাদের মরদেহ উদ্ধারের সময় তাঁর পরনে শর্ট প্যান্ট ও গায়ে স্যান্ডো গেঞ্জি ছিল। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বিকেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নিহতের বাবা মোঃ আবুল কালাম আজাদ বলেন, তাঁর ছেলের মৃত্যু নিয়ে পরিবারের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। বিষয়টি অত্যন্ত রহস্যজনক। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতা চান তাঁরা।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন বলেন, অপমৃত্যুর মামলা করা হয়েছে, বাজারের সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

আস্থা/এমএইচ

ট্যাগস :

চৌদ্দগ্রামে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১১:৪৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬