ঢাকা ০২:১৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০১:১১:১৬ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১
  • / ১১১০ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি:জামালপুরের সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।আজ বুধবার সকালে সরিষাবাড়ী-ময়মনসিংহ সড়কের পপুলার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের মোজাম্মেল হক ফকিরের ছেলে সাইদুর রহমান (২৬) ও একই গ্রামের খোকন মিয়ার ছেলে আকাশ মিয়া (১৪)।

সরিষাবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোহাম্মদ ফজলুল করিম জানান, সকাল ৯টার দিকে বড়বাড়িয়া থেকে মোটরসাইকেল যোগে সাইদুর ও আকাশ সরিষাবাড়ী উপজেলার সানাকৈর বাজারে যাচ্ছিলো। পথে পৌর শহরের পুপলার মোড় বাউশি ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিহত সাইদুর পেশায় ট্রাক্টর চালক ও আকাশ সরিষাবাড়ী আরডিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল মরদেহ দুটি উদ্ধার করে থানায় হস্তান্তর করে। মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস :

জামালপুরে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় : ০১:১১:১৬ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১