ঢাকা ১০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের একদিন পরেই মোদির সঙ্গে ত্রিবেদির বৈঠক

Astha DESK
  • আপডেট সময় : ০৯:৫৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / ১০২৪ বার পড়া হয়েছে

তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের একদিন পরেই মোদির সঙ্গে ত্রিবেদির বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন।

আজ মঙ্গলবার (১১ আগস্ট) নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারত সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ বাড়ার মধ্যে মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের এ বৈঠক হলো।

এর আগে সোমবার ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন দীনেশ ত্রিবেদী। ওই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ-এর সাথে বৈঠক হয় দীনেশ ত্রিবেদীর।

এর আগে রবিবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমানের সাথে সাথে বৈঠক করেন দীনেশ ত্রিবেদী।

বৈঠকে বাংলাদেশ থেকে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টিও উত্থাপন করা হয় বলে জানা গেছে। বাংলাদেশ এ প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার প্রত্যাশা জানিয়েছে।

মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ ভারতের প্রচলিত ও প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে।

তিনি বলেন, ‘আমাদের অবস্থান খুবই স্পষ্ট। আমরা আমাদের প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি দেখছি।’

এদিকে ভারত জানিয়েছে, দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ও কূটনৈতিক পর্যায়ে ধারাবাহিক যোগাযোগের মধ্যেই ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং পরে ভারতের প্রধানমন্ত্রীর পৃথক বৈঠক অনুষ্ঠিত হলো।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের একদিন পরেই মোদির সঙ্গে ত্রিবেদির বৈঠক

আপডেট সময় : ০৯:৫৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬