ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লিতে ফের ইন্টারনেট বন্ধ, পুলিশের উপর হামলা

Astha DESK
  • আপডেট সময় : ১২:৫৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • / ১০৭৯ বার পড়া হয়েছে

দিল্লিতে ফের ইন্টারনেট বন্ধ, পুলিশের উপর হামলা

আন্তর্জাতিক ডেস্কঃ

বুধবার (২২ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৬টা পর্যন্ত যন্তর মন্তরের দেড় কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ইন্টারনেট সেবা স্থগিত রাখতে টেলিযোগাযোগ কোম্পানিগুলোকে নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দিল্লি পুলিশের বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সংঘর্ষে দুই এসিপি, একজন ইন্সপেক্টর, একজন হেড কনস্টেবল ও একজন কনস্টেবলসহ মোট ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ বিক্ষোভকারীদের শান্ত থাকতে এবং ইটপাটকেল নিক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানাতে বিক্ষোভস্থলের স্বেচ্ছাসেবকদের এগিয়ে আনে। স্বেচ্ছাসেবকরা বিক্ষোভকারীদের জানান, এ ধরনের ঘটনা আন্দোলনের অর্জনকে নস্যাৎ করতে পারে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাউডস্পিকার লাগানো একটি পুলিশ বাসের ওপর একজন স্বেচ্ছাসেবককে দাঁড় করানো হয়। বাসটি সংসদ মার্গ এলাকা প্রদক্ষিণ করে। মাইকে শান্তি বজায় রাখতে বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানান ওই স্বেচ্ছাসেবক।

দৈনিক আস্থা/এমএইচ
ট্যাগস :

দিল্লিতে ফের ইন্টারনেট বন্ধ, পুলিশের উপর হামলা

আপডেট সময় : ১২:৫৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬