ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

পুতিনের ভাষণ শুরু করতেই আসন ছাড়লেন ইউরোপীয় প্রতিনিধিরা

Astha DESK
  • আপডেট সময় : ০৮:১৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
  • / ১০৮৫ বার পড়া হয়েছে

পুতিনের ভাষণ শুরু করতেই আসন ছাড়লেন ইউরোপীয় প্রতিনিধিরা

আন্তর্জাতিক ডেস্কঃ

অবকাঠামো প্রকল্প ‘বেল্ট অ্যান্ড রোড’ নিয়ে সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভাষণ শুরু করার আগ মুহূর্তে সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে যান ইউরোপীয় প্রতিনিধিরা। চীনের আয়োজনে সম্মেলনে অংশগ্রহণ করেছেন কয়েকজন বিশ্বনেতা এবং সহস্রাধিক প্রতিনিধি।

চীনের বেইজিংয়ে অবস্থিত ঐতিহাসিক গ্রেট হলে আয়োজিত ওই সম্মেলনের উদ্বোধন করেন দেশটির প্রেসিডেন্ট সি চিনপিন। পরে তিনি পুতিনকে নিয়ে সম্মেলনের মূল স্টেজে গিয়ে বসেন।

আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রয়টার্সের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পুতিনের ভাষণ উপেক্ষা করে গ্রেট হল ছেড়ে যাওয়া ইউরোপীয় প্রতিনিধিদের মধ্যে ছিলেন ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী জ্যঁ পিয়েরে রাফারিনও।

সম্মেলনের একটি ভিডিওতেও দেখা গেছে, সি চিনপিন বক্তব্য দেওয়ার পর পুতিনের বক্তব্য শুরুর আগে রাফারিন ও অন্যান্য প্রতিনিধিরা গ্রেট হল ছেড়ে বেরিয়ে যাচ্ছেন।

চীনে আমন্ত্রণ জানানোর জন্য সি চিনপিনকে ধন্যবাদ দিয়ে পুতিন বলেন, চীনের প্রাচীন সিল্ক রোডের আধুনিক সংস্করণের পুনর্জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে রাশিয়া।

ট্যাগস :

পুতিনের ভাষণ শুরু করতেই আসন ছাড়লেন ইউরোপীয় প্রতিনিধিরা

আপডেট সময় : ০৮:১৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩