ঢাকা ০৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

বিএনপির বিরুদ্ধে পুলিশের মামলায় ছাত্রলীগ নেতা আসামি!

News Editor
  • আপডেট সময় : ০৬:০৩:০৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০
  • / ১১৩০ বার পড়া হয়েছে

সিলেটের বিশ্বনাথে বিএনপির ১৫৫ নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের মামলায় আসামি করা হয়েছে রফিকুল বারী রুপু মিয়া নামের এক ছাত্রলীগ নেতাকে। তিনি উপজেলার দশঘর ইউনিয়ন ছাত্রলীগের বর্তমান কমিটির সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ২৯ অক্টোবর উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের নির্বাচনকে ঘিরে সহিংসতার ঘটনায় বিশ্বনাথ থানার এসআই নূর হোসেন বাদী হয়ে এ মামলা করেন।

নির্বাচনে পুলিশের কাজে বাধা, হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে মামলায় দশঘর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান এমাদ উদ্দিন খানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের ১৫৫ জন নেতাকর্মীর সঙ্গে ২৮ নম্বর আসামি করা হয় ওই ছাত্রলীগ নেতাকে।

রফিকুল বারী রুপু মিয়া জানান, তিনি দশঘর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন। ঘটনার দিন নিজ ভোটকেন্দ্র রায়কেলি স্কুলে এজেন্ট ছিলাম। রাত ৯টায় আমরা কেন্দ্রে থেকে বের হই। মাছুখালী বাজার কেন্দ্রের ওই ঘটনার সাথে আমার কোনো সংশ্লিষ্টতা ছিল না। অনৈতিক সুবিধার পেতে ছাত্রলীগ করা সত্ত্বেও আমাকে আসামি করা হয়েছে। বিএনপি নেতাদের সাথে কারা, কিভাবে আমাকে আসামি করল? এটি খতিয়ে দেখা দরকার।

বিশ্বনাথ থানার ওসি শামীম মূসা বলেন, ভিডিও ও স্থিরচিত্র চিত্র দেখে আসামি শনাক্ত করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকলে অপরাধী যেই হোক আইনের আওতায় আনা হবে। ভুলক্রমে কেউ আসামি হয়ে থাকলে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ১৭ বছর পর গত ২৯ অক্টোবর উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জবেদুর রহমানকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন বিএনপি প্রার্থী এমাদ উদ্দিন খান। ১০টি কেন্দ্রের মধ্যে ৯টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে মাছুখালি নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দশঘর নিজামুল উলুম উচ্চ বিদ্যালয় যৌথ ভোটকেন্দ্রে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারা ব্যালট বাক্স ও অন্যান্য সরঞ্জাম নিয়ে কেন্দ্র ত্যাগ করতে চাইলে তাদেরকে অবরুদ্ধ করে রাখেন বিএনপি নেতাকর্মীরা। ভাঙচুর করা হয় নির্বাচনী কাজে ব্যবহৃত পিকআপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এ ঘটনায় পরদিন পুলিশ বাদী হয়ে ৩৫ জনের নাম উল্লেখ করে আরো ১২০ বিএনপি নেতাকর্মীকে আসামি করে থানায় মামলা দায়ের করে। 

বিএনপির বিরুদ্ধে পুলিশের মামলায় ছাত্রলীগ নেতা আসামি!

আপডেট সময় : ০৬:০৩:০৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০