ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীনগরে টমটমের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

Md Elias
  • আপডেট সময় : ০৯:১৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২
  • / ১০৮৩ বার পড়া হয়েছে

রাণীনগরে টমটমের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর রাণীনগরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় ব্যাটারি চালিত অটো টমটমের ধাক্কায় স্কুল ছাত্রী সাথে রানী (৯) নিহত হয়েছেন। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার কাশিমপুর সানাপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত সাথী রানী উপজেলার কাশিমপুর ঋষিপাড়া গ্রামের বলরাম চন্দ্রের মেয়ে। সে কুজাইল ইন্টারন্যাশলান নিডস স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী।

নিহতের পরিবার সূত্র জানায়, সাথী রাণী বুধবার সকালে স্কুলে যান। স্কুল শেষে টমটম যোগে বাড়ি ফেরার পথে কাশিমপুর সানাপাড়া মোড়ে সকাল সাড়ে ১১ টার দিকে গাড়ি থেকে নামেন। এ সময় রাস্তা পারাপারের সময় দ্রুতগতিতে আসা একটি ব্যাটারি চালিত অটো টমটম সাথীকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাথীকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ।

[irp]

ট্যাগস :

রাণীনগরে টমটমের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

আপডেট সময় : ০৯:১৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২