শিরোনাম:
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত
Astha DESK
- আপডেট সময় : ১০:২৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
- / ১০০৬ বার পড়া হয়েছে
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত
আন্তর্জাতিক ডেস্কঃ
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সরকারের অনুরোধ খতিয়ে দেখছে ভারত। আজ শুক্রবার (১৭ জুলাই) সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
গত বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। এমন উত্তরে রণধীর জয়সওয়ালকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা প্রত্যর্পণের একটি অনুরোধ পেয়েছি। আমরা আগেও বলেছি, এই অনুরোধের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামির প্রত্যর্পণের বিষয়ে প্রশ্ন করা হলে জয়সওয়াল বলেন, ‘এই প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে আমার কিছু জানা নেই।























