ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলায় অ্যামনেস্টির নিন্দা

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১০:১১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
  • / ১০৯৭ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

সোমবার মধ্যরাতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দক্ষিণ এশিয়া শাখার ফেসবুক পেজ থেকে এ নিন্দা জানানো হয়।

ওই স্ট্যাটাসে তারা লিখেছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সারা দেশের বিভিন্ন ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছে। হামলায় শত শত শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। আমরা অবিলম্বে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের নিরাপত্তা এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতার বর্ণনাটি অতীতে অ্যামনেস্টি যে ধরনের সহিংসতার নথিভুক্ত করেছে তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যেখানে বেসামরিক পোশাকে থাকা ব্যক্তিরা হাতুড়ি, লাঠি ও অস্ত্র দেখিয়ে বিক্ষোভে বাধা দেয় এবং বিক্ষোভকারীদের মারধর করে।

মতপ্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের জন্য জনগণের অধিকারের প্রতি সম্পূর্ণরূপে শ্রদ্ধাশীল এবং শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের আরো ক্ষতি থেকে রক্ষা করতে আন্তর্জাতিক আইন এবং নিজস্ব সংবিধান অনুযায়ী বাংলাদেশকে তাদের বাধ্যবাধকতা বজায় রাখতে হবে।

ট্যাগস :

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলায় অ্যামনেস্টির নিন্দা

আপডেট সময় : ১০:১১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪