ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, চালক আটক

Astha DESK
  • আপডেট সময় : ০৩:৩৭:২৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ৯৯৮ বার পড়া হয়েছে

পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, চালক আটক

মোঃ মিনারুল ইসলাম/চুুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়ায় রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের ধাক্কায় মোছাঃ হাওয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

আজ রবিবার (১৩ই সেপ্টেম্বর) সকালে আলুকদিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাওয়া বেগম চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন মদনা গ্রামের মৃত মোঃ আব্দুল মজিদের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়ি থেকে মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বের হন হাওয়া বেগম। আলুকদিয়া বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় চুয়াডাঙ্গা থেকে মেহেরপুর গামী একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা ধাওয়া দিয়ে পিকআপ ভ্যান ও এর চালককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। আটক মোহাম্মদ শুকুর আলী ঝিনাইদহের কালিগঞ্জ থানার বাসিন্দা।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের স্বজনদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আস্থা/এমএইচ

ট্যাগস :

পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, চালক আটক

আপডেট সময় : ০৩:৩৭:২৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬