ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে Logo পানছড়িতে অষ্টপ্রহার ব্যাপী মহানামযজ্ঞ ও সরস্বতী পূজা পরিদর্শনে বিএনপি Logo পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার

ট্রাম্প ঝুঁকিমুক্ত নন, হাসপাতালে বসেও কাজ করছেন ট্রাম্প

News Editor
  • আপডেট সময় : ০১:৩৫:২৯ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০
  • / ১১৪৫ বার পড়া হয়েছে

মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মেরিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। শুক্রবার করোনার মৃদু উপসর্গ দেখা দেওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।  

এদিকে শনিবার করোনাভাইরাসে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই জানিয়েছেন, তিনি হাসপাতালে আসার সময়ে অসুস্থ বোধ করলেও এখন ভালো আছেন।

তবে চিফ অব স্টাফ মার্ক মিডোসকে উদ্ধৃত করে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানায়, গত ২৪ ঘণ্টা কঠিন সময় পার করেছেন ট্রাম্প। সামনের ৪৮ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ এবং তিনি ঝুঁকিমুক্ত নন।

হাসপাতালের সামনে মিডোস সাংবাদিকদের বলেন, ‘গত ২৪ ঘণ্টা প্রেসিডেন্টের অবস্থা খুবই উদ্বেগজনক ছিল। পরবর্তী ৪৮ ঘণ্টা তার চিকিৎসার জন্য আরও গুরুত্বপূর্ণ হবে। এখনও তিনি পুরোপুরি সুস্থতার পথে নেই।’

বিশ্বে করোনা মৃতের সংখ্যা ছাড়াল ১০ লাখ ৩৭ হাজার

এদিকে ট্রাম্পের চিকিতসক শন কনলি জানিয়েছেন, ট্রাম্পকে ইতোমধ্যে রেমডেসিভিরের পাঁচ দিনের কোর্সের একটি ডোজ দেওয়া হয়েছে। এছাড়া তাকে রেজেনেরন ফার্মাসিটিক্যালের পরিক্লোনল অ্যান্ডিবডি ককটেল (REGN-Cov2) দেওয়া হয়েছে। ওই ওষুধটি শরীরে ভাইরাসের বিস্তার হ্রাস করে দ্রুত সুস্থ হয়ে উঠতে সহায়তা করে। পাশাপাশি জিংক, ভিটামিন ডি, ফ্যামোটিডিন, মেলাটোনিন ও অ্যাসপিরিন দেওয়া হচ্ছে ট্রাম্পকে।

বৃহস্পতিবার গভীর রাতে এক টুইটে নিজের এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ার কথা জানান ডোনাল্ড ট্রাম্প। 

মহামারি করোনায় আক্রান্ত হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনায় এখন ম্যারিল্যান্ডের ওয়াল্টার রিড সামরিক হাসপাতালে অবস্থান করছেন। তবে হাসপাতালে থাকলেও একেবারেই শুয়ে থাকা হচ্ছে না তারা। ম্যারিল্যান্ডের ওয়াল্টার রিড সামরিক হাসপাতালের প্রেসিডেন্ট ডেস্কে বসে কাজ করছেন তিনি। এমন এক ছবিতে প্রকাশ করেছে হোয়াইট হাউস।

ছবি প্রকাশের কয়েক ঘণ্টা আগে ট্রাম্পের ব্যক্তিগত টুইটারে একটি ভিডিও দেখা যায়। সেখানে তিনি বলেন, ‘এখানে এসে খুব একটা ভালো ছিলাম না। এখন অনেকটা ভালো লাগছে। সবাই অনেক কাজ করছেন। আমেরিকাকে আবার গড়ে তুলতে আমাকে ফিরতে হবে। আমরা এই করোনাভাইরাসকে পরাজিত করতে যাচ্ছি।’

এই ভিডিওতে তাকে যে ডেস্কে বসে কথা বলতে দেখা যায়, ছবিতেও একই ডেস্ক।

ট্রাম্প ঝুঁকিমুক্ত নন, হাসপাতালে বসেও কাজ করছেন ট্রাম্প

আপডেট সময় : ০১:৩৫:২৯ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০