ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প Logo ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

দিনাজপুরের মালবাহী ট্রাকচাপায় মুহূর্তেই প্রাণ গেল তিন যুবকের

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১০:২২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১
  • / ১১১৬ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি:

দিনাজপুরের বিরলে মালবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী তিন যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন বিরলের ফরক্কাবাদ ডাঙ্গাপাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে লাজু ইসলাম, শরিফ উদ্দীনের ছেলে মামুন হোসেন ও মোজামের ছেলে আনোয়ার হোসেন। মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিরল ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. আজাহারুল ইসলাম জানান, বোচাগঞ্জ থেকে ধান বোঝাই করে একটি ট্রাক ঢাকা যাচ্ছিল। ফরক্কাবাদ ইউপির জয়নুল মুদিখানা বাজারের পাশে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তিন মোটরসাইকেল আরোহী নিহত হন।

আরও পড়ুন:চট্টগ্রামে ভোটকেন্দ্রের বাইরে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

ফায়ার সার্ভিসের দিনাজপুর ও বিরল স্টেশনের যৌথ সহযোগিতায় থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। বিরল থানার ওসি শেখ নাসিম হাবিব জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ৩ জনের মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাক ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে নিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। দুঘটনার পর ঘাতক ট্রাকের চালক ও স্টাফ পালিয়ে গেছে।

ট্যাগস :

দিনাজপুরের মালবাহী ট্রাকচাপায় মুহূর্তেই প্রাণ গেল তিন যুবকের

আপডেট সময় : ১০:২২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১