ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo নির্বাচনী ব্যস্ততায় প্রশাসনিক গতি কমেছে, মাঠে ও সচিবালয়ে ঢিলেমি Logo কেন্দ্র দখলের চেষ্টা করলে কাউকেই ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo যা থাকবে জামায়েতের নির্বাচনী ইশতেহারে Logo যা থাকবে বিএনপির নির্বাচনী ইশতেহারে Logo গণভোটে রাষ্ট্রের নিরপেক্ষতা ও জনগণের সার্বভৌম অধিকার: সংবিধান, সরকার এবং হ্যাঁ/না ভোটের প্রশ্ন Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে

দেশের একাধিক অঞ্চলের আঘাত হানতে পারে কালবৈশাখী

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:০৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১
  • / ১২৩৮ বার পড়া হয়েছে

দেশের একাধিক অঞ্চলের ওপর দিয়ে আজ (৩১ মার্চ) দিনগত রাতে কালবৈশাখী আঘাত হানতে পারে। একাধিক এলাকার নদী বন্দরকে ২ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার (৩১ মার্চ) রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অফিস জানায়, ময়মনসিংহ, সিলেট এবং কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কি.মি. বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ-হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া ঢাকা ও টাঙ্গাইল অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এদিকে আগামী ১২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, দেশের একাধিক এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আর সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পরিস্থিতিতে বলা হয়েছে, তাপমাত্রা সামান্য কমতে পারে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে- ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে- ১৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

ট্যাগস :

দেশের একাধিক অঞ্চলের আঘাত হানতে পারে কালবৈশাখী

আপডেট সময় : ০৫:০৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১