ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার Logo প্রাণ ফিরছে লোগাং ইউপি শহীদ জিয়া স্মৃতি সংসদে Logo পানছড়িতে ভারতীয় অবৈধ পন্য আটক Logo পানছড়িতে সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া-রাবিশ ব্যবহার Logo মুসাব্বির হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo অষ্টগ্রামে জলমহাল দখলকে কেন্দ্র করে অতর্কিত হামলা, ছাত্রদল সভাপতিসহ আহত ৬ Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ঘরে-বাইরে নিরাপত্তাহীনতা, সারাদেশে বাধাহীন ‘মব’-২০২৫ Logo সড়ক পাশে ফেলে যাওয়া দুই শিশুর বাবার বাড়ি খাগড়াছড়ি

নির্বাচনি প্রচারণা সামগ্রী অপসারণ করেছে ডিএসসিসি

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৪:৫৭:১৭ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • / ১০৩২ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠান উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ব্যবহৃত সকল প্রকার নির্বাচনি প্রচারণা সামগ্রী অপসারণ করেছে ডিএসসিসি।

২ ডিসেম্বর ২০২৫ তারিখে ডিএসসিসি আওতাধীন এলাকায় অনুমতিবিহীন সকল ব্যানার, ফেস্টুন, পোস্টার, বিজ্ঞাপন, সাইনবোর্ড ও নির্বাচনি প্রচারপত্র ইত্যাদি স্ব উদ্যোগে অপসারনের জন্য সংশ্লিষ্ট সংগঠন/ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অনুরোধ জানিয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এ পরিপ্রেক্ষিতে ৮ ডিসেম্বর, ২০২৫ খ্রি. তারিখ হতে সকল ওয়ার্ডের অনুমতিবিহীন সকল বিজ্ঞাপন ও নির্বাচনি প্রচারণা সামগ্রী অপসারণ শুরু হয়।

১১ ডিসেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়ন আদেশের ওপর গণভোটের তফসিল ঘোষণা করা হয়। তফসিল ঘোষণার ৪৮ ঘন্টার মধ্যে সকল প্রকার নির্বাচনী প্রচারণা সামগ্রী অপসারণের নির্বাচন কমিশনের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ডিএসসিসি সফলভাবে নির্ধারিত সময়ের মধ্যে প্রায় সকল প্রকার নির্বাচনি প্রচারণা সমাগ্রী অপসারণে সফল হয়। উপর্যুক্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

শহরের ও পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ প্রতিপালনে ডিএসসিসি সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানাচ্ছে।

তবে, ডিএসসিসি এলাকায় পুনরায় কেউ অননুমোদিত কোনো নির্বাচনি সামগ্রী স্থাপন করলে অথবা বিদ্যমান নির্বাচনি সামগ্রী সম্পর্কিত তথ্য কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ০২২২৩৩৮৬০১৪ নম্বরে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

ট্যাগস :

নির্বাচনি প্রচারণা সামগ্রী অপসারণ করেছে ডিএসসিসি

আপডেট সময় : ০৪:৫৭:১৭ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫