নড়াইল ৩১তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতা উপলক্ষে সাংবাদিক সম্মেলন
- আপডেট সময় : ০১:২৯:২৪ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১
- / ১০৮৪ বার পড়া হয়েছে
নড়াইল ৩১তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতা উপলক্ষে সাংবাদিক সম্মেলন
মোঃ হাবিবুর রহমান, নড়াইল প্রতিনিধিঃ আগামীকাল নড়াইলে উদ্বোধন হচ্ছে ৩১তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতা। ১৬ ফেব্রুয়ারী বিকালে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ, স্টেডিয়ামে জাতীয় এই প্রতিযোগিতার উদ্বোধন করা হবে। এ উপলক্ষ্যে সোমবার(১৫ ফেব্রুয়ারী)সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
হ্যান্ডবল ফেডারেশন এর আয়োজনে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ও ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান। জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকু,হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি নুরুল ইসলাম,সহকারী সাধারন সম্পাদক এস এম খালেকুজ্জামান রতন,কোষাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন,আয়েশা জামান খুকী,কামরুন নাহার হীরা,লাজুল করিম কস্তুরি প্রমুখ। লীগ পদ্ধতির এই খেলায় স্বাগতিক নড়াইল জেলা সহ মোট ১২টি জেলা ও বাহিনী অংশ গ্রহন করছে। আগামী ১৯ ফেব্রæয়ারী ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।


























