ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ময়মনসিংহ রাস্তা বন্ধ করে এনসিপির পথসভা, ভোগান্তিতে যাত্রীরা Logo দুই গ্রামবাসীর সংঘর্ষ নারী নিহত; আহত ৪০ Logo ফুলবাড়িয়ায় শিক্ষকের উপর হামলার প্রতিবাদ শিক্ষার্থীদের Logo কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আটক Logo ২০১৮ সালের যুবলীগ নেতা হত্যা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি শেখ হাসিনা Logo আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া ছয় সমন্বয়ক মীর জাফর-মাসুদ কামাল Logo সুবর্ণচরে সাংবাদিকদের হত্যার হুমকি, থানায় জিডি Logo উত্তরের ৬ জেলার নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক Logo রাঙামাটিতে মায়ের দায়ের কোপে ছেলের মৃত্যু; বাবা-মা আটক Logo রিয়াদে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ

বাবুনগরীর জানাজা সন্ধ্যা সাড়ে ৭টায়

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৪:১১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১
  • / ১১৩৩ বার পড়া হয়েছে

বাবুনগরীর জানাজা সন্ধ্যা সাড়ে ৭টায়: হেফাজতে ইসলামের আমির আল্লামা বাবুনগরীর জানাজার নামাজ সন্ধ্যা সাড়ে ৭টায় হাটহাজারী মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে ফটিকছড়ির বাবুনগর গ্রামে পারিবারিক কবরস্থানে বাবুনগরীর দাফন করা হবে।

এর আগে হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে মারা যান। তার মরদেহ চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল সিএসসিআরে রয়েছে।

জুনায়েদ বাবুনগরী দীর্ঘদিন ডায়াবেটিকসহ নানা রোগে ভুগছিলেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম নগরের বেসরকারি হাসপাতাল সিএসসিআরে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর দুপুর ১২টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাটহাজারী মাদরাসার জ্যেষ্ঠ শিক্ষক মাওলানা ইয়াহিয়া বলেন, চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে বাবুনগরী মারা যান। তার মরদেহ হাসপাতাল থেকে মাদরাসায় আনা হবে। এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগরে তার মরদেহ দাফন করা হবে।

জুনায়েদ বাবুনগরী দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার শিক্ষা পরিচালক ছিলেন। গেল বছরের ১৫ নভেম্বর তিনি হেফাজতের আমির নির্বাচিত হন। এর আগে ২০১৩ সালে হেফাজত প্রতিষ্ঠার শুরু থেকে তিনি মহাসচিব ছিলেন।

[irp]

বাবুনগরীর জানাজা সন্ধ্যা সাড়ে ৭টায়

আপডেট সময় : ০৪:১১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১