ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শিক্ষার্থীকে ছুরিকাঘাত, আলোচিত ‘চাঁদাবাজ’ রিয়াদ আবারও আটক Logo দুর্নীতির অভিযোগে শীর্ষে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ Logo চিফ প্রসিকিউটরের চেয়ারকে’ টাকা আয়ের হাতিয়ার করেছিল তাজুল ইসলাম Logo ডক্টর ইউনূসের বিরুদ্ধে হচ্ছে রাষ্ট্রদ্রোহের মামলা Logo নড়াইলের সিঙ্গাশোলপুরে আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষে নিহত-৪ Logo রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ Logo ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে Logo মহাসড়কে চাঁদাবাজি বন্ধের দাবীতে শেরপুরে ছাত্রদলের মানববন্ধন Logo সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক প্রার্থী সুমন Logo হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন

বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস/২৪ পালিত

Astha DESK
  • আপডেট সময় : ১১:৫৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪
  • / ১১৩১ বার পড়া হয়েছে

বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস/২৪ পালিত

বেনাপোল প্রতিনিধিঃ

সারা বিশ্বের ১৮৩টি দেশের ন্যায় ”মিলে নবীন পুরনো অংশীজন, কাস্টমস করবে লক্ষ্য অর্জন” এই শ্লোগান নিয়ে শুক্রবার (২৬ জানুয়ারী) সকাল ১১টায় বেনাপোল কাস্টম হাউজ অডিটোরিয়ামে পালিত হয়েছে কাস্টমস দিবস-২০২৪। দিবসটি উপলক্ষে বেনাপোল কাস্টমস হাউসকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। এবার অভ্যন্তরীন ভাবে সেমিনার ও আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক কাস্টম দিবস পালন করা হয়েছে।

বেনাপোল কাস্টমস কমিশনার আব্দুল হাকিম’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস ও ভ‍্যাট প্রশাসন) মিজ ফারজানা আফরোজ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যশোরের কাস্টমস কমিশনার কামরুজ্জামান, যুগ্ন-কমিশনার শাফায়েত হোসেন, বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল করিম, সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি জনাব শামসুর রহমান, সাধারণ সম্পাদক জনাব এমদাদুল হক লতা ও সিনিয়র সহ-সভাপতি খারুজ্জামান মধু।

অনুষ্ঠানের কমিশনার আব্দুল হাকিম বলেন, বেনাপোল কাস্টম হাউসের সকল কর্মকর্তা ও সকল অংশীজনের আন্তরিক প্রচেষ্টার কারণে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে এগিয়ে যাচ্ছে বেনাপোল কাস্টম হাউস। দ্রুততর সময়ের মধ্যে যথাযথ রাজস্ব আদায় করে পণ্য খালাসে তাৎক্ষণিক সেবা প্রদান করতে সকল কর্মকর্তাদের নির্দেশ দেয়া আছে।

ট্যাগস :

বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস/২৪ পালিত

আপডেট সময় : ১১:৫৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪