ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

মুরাদনগরে বিকাশ ব্যবসায়ীকে আহত করে টাকা লুটের অভিযোগ

Astha DESK
  • আপডেট সময় : ০৯:৫৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪
  • / ১০৭১ বার পড়া হয়েছে

মুরাদনগরে বিকাশ ব্যবসায়ীকে আহত করে টাকা লুটের অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগরে অনলাইন ব্যাংকিং সিস্টেম বিকাশের ব্যবসায়ীকে বেধড়ক পিটিয়ে আহত ও নগদ অর্থ লুট করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার থানার টনকী ইউনিয়নের চৈনপুর গ্রামে ঘটনাটি ঘটে। ঘটনার পরে হামলার শিকার ব্যবসায়ী শাহ জালাল বাঙ্গরা বাজার থানায় একটি লিখিত অভিযোগ প্রদান করেন।

অভিযোগ সূত্রেমতে, উপজেলার টনকী ইউনিয়নের চৈনপুর গ্রামের বিকাশ ব্যবসায়ী শাহ জালাল বিকাশ কোম্পানীর এজেন্টকে টাকা দেয়ার জন্য বাসা থেকে দেড় লক্ষ টাকা নিয়ে চৈনপুর বাজারে আসে। এ সময় কোন কিছু বুঝে উঠার আগেই আরমান ও জুয়েলের নেতৃত্বে ৬-৭ জনের একটি সন্ত্রাসীদল দেশীয় অস্ত্র নিয়ে ব্যবসায়ী শাহ জালালকে পিটিয়ে জখম করে এবং বিকাশের পেমেন্টের জন্য তার সাথে বহন করা দেড় লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

বিকাশ ব্যবসায়ীর স্ত্রী নাজমা আক্তার বলেন, আমার স্বামী টাকা দিতে বাজারে গেছে এমন সময় সন্ত্রাসীরা তাকে মারধর করে টাকা ছিনিয়ে নেয়। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের সঠিক বিচার চাই।

টাকা লুটের বিষয়ে অভিযুক্ত আরমান মিয়ার সাথে যোগাযোগের উদ্দেশ্যে মোবাইলে একাধিকবার কল দিয়েও তাকে পাওয়া যায়নি। জুয়েলের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে পরে কথা বলবেন বলে ফোন রেখে দেন।

বাঙ্গরা বাজার ওসি সফিউল আলম বলেন, বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

ট্যাগস :

মুরাদনগরে বিকাশ ব্যবসায়ীকে আহত করে টাকা লুটের অভিযোগ

আপডেট সময় : ০৯:৫৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪