ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

Astha DESK
  • আপডেট সময় : ০৭:২৫:৪১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • / ১০১০ বার পড়া হয়েছে

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতের আসাম রাজ্যের জোরহাটে দেশটির বিমানবাহিনীর (আইএএফ)-এর একটি আন্তোনভ এএন-৩২ পরিবহন বিমান অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে আগুন ধরে যায়। এতে ৫ জন নিহত হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

খবর এনডিটিভির।

প্রাথমিক তথ্য অনুযায়ী, অবতরণের সময় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘাঁটির অভ্যন্তরে আছড়ে পড়ে। দুর্ঘটনার পরপরই আগুন ছড়িয়ে পড়লে জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এসময় ৫ জন নিহত হয়েছে। নিহতরা হলো, স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা এবং অগ্নিবীর কর্মসূচির দুই সদস্য খেমারাম কুমাবত ও দানিশ আলম।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য বিমানবাহিনীর পক্ষ থেকে একটি ‘কোর্ট অব ইনকোয়ারি’ গঠন করা হয়েছে। দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এক বিবৃতিতে ভারতীয় বিমানবাহিনী জানিয়েছে, তারা ঘটনার বিষয়ে অবগত রয়েছে এবং পরিস্থিতি মূল্যায়নের পর বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

উল্লেখ্য, সোভিয়েত ইউনিয়নে ভারতের প্রয়োজন অনুযায়ী তৈরি করা বিমানটি একটি শক্তিশালী দ্বি-ইঞ্জিনবিশিষ্ট সামরিক পরিবহন বিমান। দীর্ঘদিন ধরে এটি ভারতীয় বিমানবাহিনীর অন্যতম প্রধান পরিবহন প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং বর্তমানে তাদের বহরে প্রায় ১০০টি এ ধরনের বিমান রয়েছে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

আপডেট সময় : ০৭:২৫:৪১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬