ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দেড় বছর পর কার্যালয়ে আ.লীগের নেতাকর্মীরা Logo বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করায় পানছড়ির জিয়ানগরে মিলাদ ও দোয়া মাহফিল Logo রমজানে স্কুল বন্ধের বিষয়ে আগামীকাল আলোচনা করব-সাইদুর রহমান Logo শপথ অনুষ্টানে ঢাকায় আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা Logo পার্বত্যবাসীর স্বপ্ন পূরণে ওয়াদুদ ভূইয়াকে মন্ত্রী হিসেবে দেখতে চায় পাহাড়বাসী Logo হাতিয়ায় ধর্ষণের অভিযোগ সঠিক নয়, দাবি পুলিশের Logo বিক্ষোভের ডাক দিল ১১ দলীয় জোট Logo চাঁদাবাজির অভিযোগে বিএনপির ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নবনির্বাচিত এমপি Logo গনদাবীতে পরিণত হচ্ছে ওয়াদুদ ভুইয়াকে মন্ত্রী করার দাবী Logo এআই ইম্প্যাক্ট সামিটের জন্য শপথে আসছেন না নরেন্দ্র মোদি

রাজারবাগ পুলিশ হাসপাতালে হামলা, অ্যাম্বুলেন্সে আগুন

Astha DESK
  • আপডেট সময় : ০৬:৪৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
  • / ১০৬৮ বার পড়া হয়েছে

রাজারবাগ পুলিশ হাসপাতালে হামলা, অ্যাম্বুলেন্সে আগুন

আস্থা ডেস্কঃ

রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে হামলা, ভাঙচুর ও অ্যাম্বুলেন্সে আগুন দেয়া হয়েছে। আজ শনিবার (২৮ অক্টোবর) দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ ফারুক হোসেন গণমাধ্যমকে বলেন, বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা পুলিশ হাসপাতালে হামলা, ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছে।

তিনি বলেন, বিএনপির সঙ্গে সংঘর্ষে আহত ২২ পুলিশ সদস্য কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে এবং বাকি ১৯ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এর আগে দুপুরে নয়াপল্টনে বিএনপির সমাবেশ করার কথা ছিল। পরবর্তীতে পুলিশের সঙ্গে সংঘর্ষের এক পর্যায়ে সেখান থেকে বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দেওয়া হয়।

বিএনপির অভিযোগ, পুলিশ কাকরাইল মোড় থেকে ধীরে ধীরে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ছুড়তে ছুড়তে পল্টনের দিকে এগিয়ে যায়। এক সময় মুহুর্মুহু রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ছুড়তে থাকে। এর পরপর সমাবেশ থেকে বিএনপির নেতা-কর্মীরা সমাবেশস্থল থেকে বেরিয়ে যেতে দেখা গেছে। বিএনপির সমাবেশ বন্ধ রয়েছে।

পুলিশি আক্রমণের প্রতিবাদে রোববার (২৯ অক্টোবর) সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে বিএনপি।

ট্যাগস :

রাজারবাগ পুলিশ হাসপাতালে হামলা, অ্যাম্বুলেন্সে আগুন

আপডেট সময় : ০৬:৪৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩