ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সম্প্রতি তুরাগ নদ থেকে তিন ব্যক্তির লাশ উদ্ধার Logo সীমান্তের শূন্যরেখায় দুই সপ্তাহ: ক্ষুধা, অনিশ্চয়তা আর বেঁচে থাকার লড়াই Logo সন্দ্বীপে ১৫ কোটি টাকা আত্মসাত: ভুক্তভোগীদের মানববন্ধন Logo টাঙ্গাইলে হত্যা মামলায় ৮ আসামির যাবজ্জীবন কারাদন্ড Logo প্রধান শিক্ষককে জুতাপেটা: বিএনপির নেতাকে শোকজ Logo জী‌বিত ব্যক্তি মৃত দে‌খি‌য়ে বয়স্ক ভাতা বন্ধ: প্রতিবাদে বিক্ষোভ Logo নিম্ন আয়ের মানুষের জন্য তৈয়ারী হবে আবাসন প্রকল্প Logo পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে; রনি Logo এইচএসসি পরীক্ষার্থী নুজসাতের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য

রিফাত হত্যা: অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির যুক্তিতর্ক শুরু

News Editor
  • আপডেট সময় : ০৭:৩৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০
  • / ১১৪৪ বার পড়া হয়েছে

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির যুক্তিতর্ক শুরু হয়েছে। সোমবার আসামিদের উপস্থিতিতে বরগুনার শিশু আদালতে বিচারক হাফিজুর রহমানের আদালতে এ যুক্তিতর্ক শুরু হয়। যুক্তিতর্কে প্রথমদিন আদালতে আসামিদের বিপক্ষের যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী জেলা নারী ও শিশু আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. মোস্তাফিজুর রহমান বাবুল।

এ সময় আদালতে আসামি চন্দন, মারুফ মল্লিক, মারুফ, প্রিন্স, নিয়ামত, রাতুল, শ্রাবন, নাজমুল হাসান এবং হাজতি আসামি রিসান, রিফাত হাওলাদার, রায়হান, অলিউল্লাহ ও নাঈম উপস্থিত ছিলেন।

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নির্যাতনের ভিডিও ফেসবুকে: দাবি র‌্যাব

এদিন রাষ্ট্রপক্ষ ১৬৪ ধারায় আদালতে দেয়া ৭ আসামির জবানবন্দীর পর্যালোচনামূলক বক্তব্য এবং হত্যাকাণ্ডের সঙ্গে আসামির সম্পৃক্ততা প্রমাণের চেষ্টা করেন। প্রায় দুই ঘণ্টা রাষ্ট্রপক্ষের আইনজীবীর যুক্তিতর্ক উপস্থাপনের পর মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত আদালতের কার্যক্রম মূলতবি করা হয়।

গত বুধবার আলোচিত এ মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির রায় ঘোষণা করেন আদালত। রায়ে নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ছয় জনের ফাঁসির আদেশ দেওয়া হয়। এ ছাড়া বেকসুর খালাস প্রদান করা হয় চারজনকে।

রিফাত হত্যা: অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির যুক্তিতর্ক শুরু

আপডেট সময় : ০৭:৩৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০