ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প Logo ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

হরিণাকুণ্ডুতে অঞ্জলী ধর্ষণ মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১২:৪৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১
  • / ১১০২ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি:

হরিণাকুণ্ডুতে অঞ্জলী রানী দাসি ধর্ষণ মামলার প্রধান আসামি রাজ আক্তারকে (৩৬) গ্রেপ্তার করেছে ঝিনাইদহ র‌্যাব। গতকাল শুক্রবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের জোহান ড্রিম বেইলী পার্ক এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

রাজ আক্তার হরিণাকুণ্ডু দারিয়াপুর গ্রামের মৃত শমসের মণ্ডলের ছেলে। গতকাল ঝিনাইদহ র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ডিসেম্বর মাসের ৩১ তারিখ রাতে নিজ বাড়িতে ধর্ষণের শিকার হন দরিয়াপুর গ্রামের শ্রী সন্নাসী দাসের স্ত্রী শ্রী অঞ্জলী রানী দাসী।

এ ঘটনায় অঞ্জলী রাণী বাদী হয়ে গত ১৪ জানুয়ারি হরিণাকুণ্ডু থানায় রাজ আক্তারকে প্রধান আসামি করে মামলা করেন। মামলা দায়েরের পর প্রধান আসামি রাজ আক্তার পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর আসামিকে হরিণাকুণ্ডু থানায় সোপর্দ করা হয়।

ট্যাগস :

হরিণাকুণ্ডুতে অঞ্জলী ধর্ষণ মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

আপডেট সময় : ১২:৪৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১