ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

আন্দোলনের ৭ দিনের মধ্যেই ক্লাসে ফিরছে নেপালের শিক্ষার্থীরা

Astha DESK
  • আপডেট সময় : ০১:৫৩:৪০ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৭৬৬ বার পড়া হয়েছে

আন্দোলনের ৭ দিনের মধ্যেই ক্লাসে ফিরছে নেপালের শিক্ষার্থীরা

আন্তর্জাতিক ডেস্কঃ

আন্দোলনের এক সপ্তাহ পরেই আবার ক্লাসে ফিরছে নেপালের আন্দোলনকারী শিক্ষার্থীরা। সম্প্রতি দেশজুড়ে বিক্ষোভের কারণে বন্ধ থাকা স্কুলগুলোতে আগামীকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) থেকে সরাসরি ক্লাস শুরু করার নির্দেশ দিয়েছে কাঠমান্ডু মহানগর কর্তৃপক্ষ (কেএমসি)। (সূত্র-খবর হাব।)

আজ (১৪ সেপ্টেম্বর) কেএমসির শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত প্রধান কেশব গ্যাওয়ালি জানিয়েছেন, রোববার থেকেই শিক্ষক ও স্কুল কর্তৃপক্ষকে ক্লাস শুরুর প্রস্তুতি নিতে বলা হয়েছে। এছাড়া, পরিবেশ স্বাভাবিক করতে স্কুলগুলোকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি অবকাঠামোর ক্ষয়ক্ষতি পরীক্ষা করারও নির্দেশ দেওয়া হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে কেএমসি জানিয়েছে, শিক্ষার্থীদের অবস্থার খোঁজ নিতে অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অভিভাবকের উপস্থিতি নিশ্চিত করতে হবে।

শুধু নিয়মিত পাঠদানই নয়, শিক্ষার্থীদের মানসিক চাপ কাটিয়ে ক্লাসে ফিরতে সহায়তা করার জন্য স্কুলগুলোতে মনোসামাজিক পরামর্শ দেওয়ারও পরামর্শ দিয়েছে কেএমসি। আর যেসব শিক্ষার্থী অভিভাবকের সঙ্গে যাতায়াত করতে পারছে না, তাদের জন্য অনলাইন ক্লাস চালুর সুপারিশ করা হয়েছে।

দুর্নীতি, সরকারবিরোধী নিপীড়ন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে গত ৮ সেপ্টেম্বর রাস্তায় নেমে আসে নেপালের তরুণ সমাজ। কিন্তু নিরাপত্তা বাহিনী জলকামান, টিয়ার গ্যাস, রাবার বুলেট এবং গুলি ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। বিভিন্ন শহরে জারি করা হয় কারফিউ।

তবে আন্দোলনকারীরা দমে না গিয়ে পরদিনও বিক্ষোভ চালিয়ে যান। চাপের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। এদিন বিভিন্ন নেতার বাড়ি ও সরকারি ভবনে হামলা ও অগ্নিসংযোগ করেন বিক্ষোভকারীরা।

ট্যাগস :

আন্দোলনের ৭ দিনের মধ্যেই ক্লাসে ফিরছে নেপালের শিক্ষার্থীরা

আপডেট সময় : ০১:৫৩:৪০ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫