ইরানে গোপনে হামলা করে ছিলো সৌদি আরব ও আরব আমিরাত
- আপডেট সময় : ০৯:৫২:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
- / ১০০৯ বার পড়া হয়েছে
ইরানে গোপনে হামলা করে ছিলো সৌদি আরব ও আরব আমিরাত
আন্তর্জাতিক ডেস্কঃ
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের সময় সৌদি আরব ও আরব আমিরাত গোপনে ইরানে হামলা একাধিক গোপন সামরিক হামলা চালিয়েছে
চালিয়ে ছিলো। জবাবে ইরানও সৌদি আরব ও আরব আমিরাতের একাধিক গোপন সামরিক হামলা চালিয়েছে বলে জানিয়েছেন দুই পশ্চিমা কর্মকর্তা ও দুই ইরানি কর্মকর্তা।
পশ্চিমা কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, মার্চের শেষ দিকে সৌদি বিমানবাহিনী এসব হামলা চালায়। সৌদি আরবে হামলার জবাবে পালটা হামলা হিসেবে এগুলো চালানো হয়েছিল।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সরাসরি হামলার বিষয়টি নিশ্চিত বা অস্বীকার করেননি। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
যুক্তরাষ্ট্রের সঙ্গে গভীর সামরিক সম্পর্ক থাকা সৌদি আরব দীর্ঘদিন ধরে নিরাপত্তার জন্য ওয়াশিংটনের ওপর নির্ভরশীল ছিল। তবে ১০ সপ্তাহের যুদ্ধের মধ্যে এমন হামলা হয়েছে, যা মার্কিন নিরাপত্তা ছাতাকেও দুর্বল দেখিয়েছে।
এই হামলা মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত হওয়ার ইঙ্গিত দিচ্ছে। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর বিমান হামলা চালানোর পর শুরু হওয়া যুদ্ধ ধীরে ধীরে পুরো অঞ্চলকে জড়িয়ে যায়।
এরপর থেকে ইরান উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) ৬ টি দেশেই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। শুধু মার্কিন ঘাঁটিই নয়, বেসামরিক স্থাপনা, বিমানবন্দর ও তেল অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় বৈশ্বিক বাণিজ্যও ব্যাহত হয়েছে।
পশ্চিমা সূত্রের দাবি, যুদ্ধবিরতির আগে সৌদি আরবে যেসব হামলা হয়েছিল, তার বেশির ভাগই ইরান থেকে নয়, বরং ইরাক থেকে চালানো হয়েছিল।
এপ্রিলের ৭-৮ তারিখে যুদ্ধবিরতির শুরুতেই আবারও সৌদি আরবে ৩১টি ড্রোন ও ১৬টি ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ আসে। এতে রিয়াদ ইরান ও ইরাকের বিরুদ্ধে পালটা পদক্ষেপ বিবেচনা করে।
দৈনিক আস্থা/এমএইচ























