ঢাকা ০৫:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ২০১৮ সালের যুবলীগ নেতা হত্যা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি শেখ হাসিনা Logo আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া ছয় সমন্বয়ক মীর জাফর-মাসুদ কামাল Logo সুবর্ণচরে সাংবাদিকদের হত্যার হুমকি, থানায় জিডি Logo উত্তরের ৬ জেলার নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক Logo রাঙামাটিতে মায়ের দায়ের কোপে ছেলের মৃত্যু; বাবা-মা আটক Logo রিয়াদে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ Logo বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিহত Logo নামাজ পড়ানোকে কেন্দ্র করে মসজিদের ভেতরে মারামারি সাথিয়া Logo ঢাকা-আরিচা মহাসড়কে পরিবহন সংঘর্ষ; নিহত দুই ভাই Logo দশমিনায় সড়ক মেরামত করছে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা

এপ্রিল মোবাইল সেবায় বিঘ্ন ঘটতে পারে

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৪:৩৬:০০ পূর্বাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১
  • / ১৬২২ বার পড়া হয়েছে
আগামী ১ ও ৮ এপ্রিল রাতে ৮ ঘণ্টা করে মোবাইল সেবায় বিঘ্ন ঘটতে পারে। নতুন তরঙ্গ বিন্যাস ও পরিবর্তনের কারণে এটি হতে পারে বলে জানিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

সোমবার বিটিআরসির স্পেকট্রাম ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ড. সোহেল রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে মোবাইল গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে প্রতিষ্ঠানটি।

এতে বলা হয়েছে, প্রথম ধাপে ১৮০০ মেগাহার্টজের তরঙ্গ বিন্যাসের কারণে ১ এপ্রিল রাত ১১টা থেকে ২ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত ৮ ঘণ্টা এবং দ্বিতীয় ধাপে ২১০০ মেগাহার্টজ তরঙ্গের নতুন বিন্যাসের জন্য ৭ এপ্রিল রাত ১১টা থেকে ৮ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত মোবাইল ফোন সেবায় বিঘ্ন ঘটতে পারে।

সম্প্রতি অনুষ্ঠিত নিলামের মাধ্যমে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন, রবি ও বাংলালিংককে নতুন তরঙ্গ বরাদ্দ দেয়া হয়েছে। টেলিটক নতুন কোনো তরঙ্গ বরাদ্দ নেয়নি। তরঙ্গে সেবা দিতে হলে অপারেটরগুলোকে তাদের তরঙ্গ পরিবর্তন করতে হবে। ৯ এপ্রিল থেকে নতুন তরঙ্গে সেবা দেবে অপারেটরগুলো।

ট্যাগস :

এপ্রিল মোবাইল সেবায় বিঘ্ন ঘটতে পারে

আপডেট সময় : ০৪:৩৬:০০ পূর্বাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১