ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় তামাক ক্ষেতে থেকে গৃহবধুর লাশ উদ্ধার

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:৩০:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১
  • / ১১১৪ বার পড়া হয়েছে

কুষ্টিয়ার মিরপুরে রঙ্গিলা খাতুন (৩৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

রবিবার (১৪ মার্চ) দুপুরে বাড়ির পাশের তামাক ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত গৃহবধু উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের নওদাপাড়ার ক্যানালপাড়া গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকেলে গৃহবধু রঙ্গিলা খাতুন মাঠে গবাদী পশুর ঘাস কাটতে বের হয়ে আর বাড়ি ফিরেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে তাকে পাওয়া না গেলেও সকালে স্থানীয়রা ওই মাঠের একটি তামাক ক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। দূবৃর্ত্তরা তাকে হত্যা করে লাশ ঘটনাস্থলে ফেলে রেখে যায় বলে পরিবারের লোকজনের ধারণা।

এ বিষয়ে কুষ্টিয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) আজমল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

কুষ্টিয়ায় তামাক ক্ষেতে থেকে গৃহবধুর লাশ উদ্ধার

আপডেট সময় : ০৫:৩০:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১