ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়ির রিছাং ঝর্ণায় প্রাণ গেল দুই যুবকের

News Editor
  • আপডেট সময় : ০৯:২৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
  • / ১১৩২ বার পড়া হয়েছে

খাগড়াছড়ির রিছাং ঝর্ণায় প্রাণ গেল দুই যুবকের

মোফাজ্জল হোসেন ইলিয়াছ, খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গার রিছাং ঝর্ণায় ঘুরতে গিয়ে ঝর্ণার গভীর পানিতে ডুবে অপু চন্দ্র দাশ (২৪) ও প্রীতম দেব নাথ (২৩) নামে দুই যুবক নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ডিসেম্বর) বিকালের দিকে এ ঘটনা ঘটে। নিহত অপু চন্দ্র দাশ লক্ষীপুরের সদর উপজেলা ভাঙ্গাখা গ্রামের বাসিন্দা দেবব্রত দাশ ছেলে এবং প্রীতম খাগড়াছড়ি সদরের রুখাই চৌধুরী পাড়ার মৃত দুলাল দেব নাথ‘র ছেলে। স্থানীয় সুত্রে জানাগেছে, রিছাং ঝর্ণার উপরে দিকে আরো একটি ঝর্ণা রয়েছে। যেটি অনেক গভীর ও দুর্গম।

বৃহস্পতিবার দুপুরের দিকে দুই যুবক ওই ঝর্ণায় গোসল করতে যায়। এ সময় ঝর্ণার পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। বিকেলের দিকে স্থানীয় একজন পানিতে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে সেনাবাহিনীর সহায়তায় মাটিরাঙ্গা থানা পুলিশের ওসি মুহাম্মদ আলীর নেতৃত্বে মাটিরাঙ্গা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহত অপু চন্দ্র দাশ‘র বন্ধু সোহেল এ প্রতিনিধিকে মুঠোফোনে জানান, স্বপ্নীল নামে এক ছাত্রের মায়ের বাবার বাড়ি খাগড়াছড়িতে বেড়াতে আসে অপু। সেখান থেকেই স্বপ্নীলের মামা প্রীতম দেব নাথ‘র সাথে রিছাং ঝর্ণায় বেড়াতে যায় অপু।

এ ঘটনাকে অনাকাঙ্খিত মন্তব্য করে মাটিরাঙ্গা থানা পুলিশের ওসি মুহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার কারণ খতিয়ে দেখা হবে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের পাঠানো হয়েছে।

আরো জানুন……………

অবৈধভাবে মাটিকাটায় গুইমারাতে লক্ষ টাকা জরিমানা

খাগড়াছড়ি জেলার গুইমারাতে ইট ভাটার জন্য অবৈধভাবে মাটিকাটার অপরাধে ভাটা মালিক শহীদ উল্লাহকে লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে গুইমারার ছনখলা উতুলপাড়াতে অভিযান চালায় গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ। এ সময় এস্কোবেটর চালকসহ ৩টি মিনিট্রাকের চালক পালিয়ে যায়।

বাকি মিনিট্রাক গুলো মাটিভর্তি অবস্থায় পাওয়া যায়। মাটিভর্তি ২টি মিনিট্রাক আটক করে অনুমতি বিহীন মাটি কেটে ইট ভাটায় পরিবহনের দায়ে ইট প্রস্তুত ও ভাটাস্থাপন (নিয়ন্ত্রণ) আইনের ২০১৩ এর ৫(১) ধারা লঙ্ঘনের জন্য আইনের ১৫ (১) এর ক-উপধারায় এ জরিমানা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন গুইমারা থানার ওসি তদন্ত শফিকুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ বলেন, ভ্রাম্যমান আদালতের কার্যক্রম ধারাবাহিকভাবের চলমান আছে এবং থাকবে।

পানছড়িতে ইউপিডিএফের কম্বল বিতরণ

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট গণতান্ত্রিক (ইউপিডিএফ গণতান্ত্রিক) এর উদ্যোগে পানছড়িতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় ৫নং উল্টাছড়ি ইউপির সুতাকর্মাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কম্বল বিতরণ করা হয়। ইউপিডিএফ পানছড়ি এর

আপডেট সময় : ০৯:২৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০