ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চীনে পৌঁছেছেন পুতিন

Astha DESK
  • আপডেট সময় : ০১:২৭:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • / ১০১৩ বার পড়া হয়েছে

চীনে পৌঁছেছেন পুতিন

স্টাফ রিপোর্টারঃ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের রাষ্ট্রীয় সফরে চীনের বেইজিংয়ে পৌঁছেছেন। মঙ্গলবার (১৯ মে) রাতে বেইজিং বিমানবন্দরে তাকে স্বাগত জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের ঠিক পরপরই তিনি বেইজিংয়ে আসলেন। (সূত্র-আল জাজিরা, রয়টার্স, ব্লুমবার্গ, সিএনবিসি)।

বুধবার (২০ মে) চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক ও কৌশলগত বিষয়ে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিবেন।

পুতিনের আগমনের আগে, মঙ্গলবার বেইজিংয়ে সফররত রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ডেনিস মানতুরভের সঙ্গে আলোচনা করেন চীনের উপ-প্রধানমন্ত্রী ডিং শুয়েশিয়াং।

এর আগে, মস্কো-বেইজিং সম্পর্ককে বিশ্বে একটি স্থিতিশীলতা সৃষ্টিকারী শক্তি হিসেবে আখ্যা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগে তিনি এমন মন্তব্য করেছেন।

দুই দিনের চীন সফরের আগে দেওয়া এক ভাষণে পুতিন বলেন, রাশিয়া ও চীন অন্য কোনো দেশের বিরুদ্ধে জোট গড়তে চায় না। এ দুই দেশ ‘শান্তি ও সর্বজনীন সমৃদ্ধির’ জন্য একসঙ্গে কাজ করছে।

তিনি বলেন, এই চেতনা থেকেই মস্কো ও বেইজিং আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের নীতিগুলো সম্পূর্ণভাবে রক্ষার জন্য সমন্বিতভাবে কাজ করছে। রাশিয়া ও চীন জাতিসংঘ, সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও), ব্রিকস এবং অন্যান্য বহুপাক্ষিক প্ল্যাটফর্মের আওতায় সহযোগিতা জোরদার করছে। পাশাপাশি বৈশ্বিক ও আঞ্চলিক গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। (সূত্র-আল জাজিরা, রয়টার্স, ব্লুমবার্গ, সিএনবিসি)।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

চীনে পৌঁছেছেন পুতিন

আপডেট সময় : ০১:২৭:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬