শিরোনাম:
চুয়াডাঙ্গায়র আলমডাঙ্গায় ১ হাজার পিস টেপেন্ডাসহ আটক ১
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০১:০২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১
- / ১১০৪ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি:আলমডাঙ্গার মুন্সিগঞ্জ এলাকা থেকে ১ হাজার পিস নেশাদ্রব্য ঔষধ টেপেন্ডাসহ ১ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে মুন্সিগঞ্জের সোনালী ব্যাংক এলাকা থেকে তাকে আটক করে।আটকৃত ব্যক্তি কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার সন্তোষপুর গ্রামের মৃত মোবারক হোসেনর ছেলে খোরশেদ আলম।
জানা গেছে, মুন্সিগঞ্জ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানাপুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় থানার এসআই আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স মুন্সিগঞ্জের সোনালী প্রাঙ্গণ থেকে একজনকে সন্দেহ ভাবে আটক করে।
পরে, তার শরীর তল্লাশী করে ১ হাজার পিস টেপেন্ডা ট্যাবলেট উদ্ধার করে। এই ঘটনায় আটকৃত ব্যক্তি খোরশেদ আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।আজ শুক্রবার সংশ্লিষ্ট মামলায় জেল হাজতে প্রেরণ করা হবে।





















