ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে আগুনে পুড়ে প্রাণ গেল ঘুমন্ত শিশুর

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৪:০০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১
  • / ১০৬৪ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ ঝিনাইদহে আগুনে পুড়ে তানিশা নামে সাত মাসের এক কন্যা শিশু মারা গেছে। এছাড়াও অগ্নিকাণ্ডে তিনটি ঘর ভস্মীভূত হয়েছে। শুক্রবার (০৭ মে) সকালে সদর উপজেলার গান্না ইউনিয়নের ভাদালিডাঙ্গা গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত তানিশা ওই গ্রামের ইব্রাহিম হোসেন ও পাপিয়া খাতুন দম্পতির মেয়ে।

গান্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন মালিথা জানান, সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ করেই দিনমজুর ইব্রাহিমের বাড়িতে আগুন ধরে যায়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে অন্য ঘরে। আগুনের খবর পেয়ে প্রতিবেশীরা ছুটে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

[irp]

ততক্ষণে দগ্ধ হয়ে মারা যায় ঘরের ভেতর ঘুমিয়ে থাকা সাত মাসের কন্যা শিশু তানিশা। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

এদিকে ঘটনার পর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রশিদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় উপজেলা পরিষদ থেকে পাঁচটি কম্বল, তিন বান টিনসহ নগদ টাকা সহযোগিতা দেওয়া হয়।

এছাড়াও ঝিনাইদহের জেলা প্রশাসক মজিবর রহমানের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা ও ২০ কেজি চাল প্রদান করা হয়।

ট্যাগস :

ঝিনাইদহে আগুনে পুড়ে প্রাণ গেল ঘুমন্ত শিশুর

আপডেট সময় : ০৪:০০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১