ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারতের দেয়া অ্যাম্বুলেন্স’র প্রথম চালন দেশে

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১২:২৫:০৪ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১
  • / ১০৯৪ বার পড়া হয়েছে
যশোর প্রতিনিধি :
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশকে ১০৯টি অ্যাম্বুলেন্স উপহার দিচ্ছে ভারত সরকার। এই উপহারের প্রথম অ্যাম্বুলেন্সটি রোববার (২১ মার্চ) সন্ধ্যায় বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করেছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরের আগে ও পরে পর্যায়ক্রমে বাকি অ্যাম্বুলেন্সগুলো এসে পৌঁছাবে বলে জানা গেছে। ঢাকায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আনুষ্ঠানিক ভাবে উপহার হস্তান্তর করবেন মোদি।
উত্তরা মোটরসের কর্মকর্তা জাকারিয়া ইমতিয়াজ জানান, রোববার আসা অ্যাম্বুলেন্সটি বেনাপোল বন্দরের শেডে রাখা হয়েছে। বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ঢাকায় নেওয়া হবে। বাকি ১০৮টি অ্যাম্বুলেন্সও পর্যায়ক্রমে তাদের মাধ্যমে বাংলাদেশে আসবে।
তিনি আরও জানান, উপহার হিসেবে আসা প্রথম অ্যাম্বুলেন্সটিতে ভেন্টিলেশন সুবিধা রয়েছে। অর্থাৎ কার্ডিয়াক রোগী বহনের সুযোগ থাকছে এতে।
বেনাপোল কাস্টম হাউজের কমিশনার আজিজুর রহমান জানান, ভারতীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার হিসেবে আনা অ্যাম্বুলেন্স গুলো বেনাপোল পৌঁছালে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত ছাড় করানোর ব্যবস্থা করা হবে।
ট্যাগস :

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারতের দেয়া অ্যাম্বুলেন্স’র প্রথম চালন দেশে

আপডেট সময় : ১২:২৫:০৪ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১