ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

বাজিতপুরে অসুস্থ বাবা-ছেলে বাঁচতে চায়, চিকিৎসার সহায়তার আবেদন

Astha DESK
  • আপডেট সময় : ০৮:১১:৪৭ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
  • / ১২০৩ বার পড়া হয়েছে

নুরুজ্জামান আশরাফ, বাজিতপুর প্রতিনিধি : কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দীঘিরপাড় ইউনিয়ন পরিষদ বোর্ড বাজারের পিছনে নরখালের পাড় এলাকার সাইকেল মেকার জালাল মিয়া প্রায় দু’বছর যাবৎ ভুগতেছেন কিডনি এবং লিভার সমস্যায়।

স্কুলে যাওয়ার পরিবর্তে সংসারের হাল ধরতে দৈনিক দেড়শো টাকার বিনিময়ে বারো বছর বয়সী বড় ছেলে আব্দুল্লাহ কাজ করতেন একটি দোকানে। আর সেই কর্মক্ষেত্রে একটি বিদ্যুৎ দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পান ছেলে আব্দুল্লাহ। এখন অসুস্থ বাবার পাশেই শয্যাশায়ী একমাত্র উপার্জনকারী অসুস্থ অপ্রাপ্ত বয়স্ক ছেলে।

চিকিৎসার পেছনে সহায় সম্বল শেষ করলেও দেখতে পারছেন না সুস্থতার মুখ। অর্থ কড়ি না থাকায় হাসপাতালের বিছানা ছেড়ে বাড়িতেই কাতরাচ্ছেন মৃত্যুর যন্ত্রণায়।

অপ্রাপ্ত বয়স্ক ছয় সন্তান, স্ত্রী ও বৃদ্ধ মাসহ নয় জনের পরিবার মৃত্যুর পথযাত্রী জালাল মিয়ার। উপার্জনের কেউ না থাকায় মানুষের বাড়ি বাড়ি কাজ করতে বাধ্য হন অসুস্থ জালালের বয়স্ক মা।

স্থানীয়রা জানান, বাবা ও ছেলের চিকিৎসা করানো তো দূরের কথা তিন বেলা ঠিকমতো খাবারই জুটছে না এই পরিবারটির। খেয়ে না খেয়ে মানুষের বাড়ি থেকে দিয়ে যাওয়া খাবারেই কোনো রকম বেঁচে আছে পরিবারটি।

জালাল মিয়া ও তার ছেলে আব্দুল্লাহ বাঁচতে চায়। আবার আগের মতো সাইকেলের কাজ করে ছেলে মেয়েদের ভবিষ্যতের হাল ধরতে চান তিনি।

অসহায় পরিবারটি সমাজের বিত্তবান লোকদের কাছে চেয়েছে আর্থিক সাহায্য।

পরিবারের সাথে যোগাযোগের ফোন নাম্বার : 01757-813361

ট্যাগস :

বাজিতপুরে অসুস্থ বাবা-ছেলে বাঁচতে চায়, চিকিৎসার সহায়তার আবেদন

আপডেট সময় : ০৮:১১:৪৭ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫