ঢাকা ১১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত-বাংলাদেশ সীমান্ত বৈঠক শেষ: নেই যৌথ ব্রিফিং

Astha DESK
  • আপডেট সময় : ০৯:৪৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • / ১০১৪ বার পড়া হয়েছে

ভারত-বাংলাদেশ সীমান্ত বৈঠক শেষ: নেই যৌথ ব্রিফিং

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারত-বাংলাদেশ সীমান্ত সুরক্ষা বাহিনীর শীর্ষস্তরের চার দিনের বৈঠক শেষ হয়েছে বৃহস্পতিবার (১১ জুন)। বৈঠকে বিএসএফ জওয়ান ও ভারতীয় নাগরিকদের ওপর বাংলাদেশি নাগরিকদের হামলা এবং বাংলাদেশিদের দ্বারা সীমান্ত বেড়া ভেঙে ফেলার ঘটনা-সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। শীর্ষ বৈঠক শেষে কোনও যৌথ সাংবাদিক বৈঠক হয়নি। (সূত্রঃ- সংবাদ সংস্থা পিটিআই)।

গত সোমবার বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী ‘বর্ডার গার্ড বাংলাদেশ’ (বিজিবি)’র প্রধান মেজর জেনারেল মহম্মদ আশরাফুজ্জামানের নেতৃত্বাধীন প্রতিনিধিদল নয়াদিল্লিতে পৌঁছে বিএসএফের ডিজি প্রবীণ কুমার-সহ অন্যান্য কর্তাদের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছিলেন। মঙ্গলবার দিল্লির লোদী রোডে বিএসএফের সদর দফতরে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছিল ভারত-বাংলাদেশ ৫৭তম সীমান্ত শীর্ষবৈঠক।

চলতি বছরের গোড়ায় বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচনের পরে ঢাকায় বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এবং পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার নির্বাচিত হওয়ার পর এটিই ছিল প্রথম বৈঠক। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ গত রোববার ঢাকায় সাংবাদিকদের জানিয়েছিলেন যে বিএসএফের তথাকথিত ‘পুশ ইন’ এবং সীমান্তে গুলি চালানোর ঘটনাগুলো তারা বৈঠকে উত্থাপন করবেন।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

ভারত-বাংলাদেশ সীমান্ত বৈঠক শেষ: নেই যৌথ ব্রিফিং

আপডেট সময় : ০৯:৪৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬