ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ময়মনসিংহ রাস্তা বন্ধ করে এনসিপির পথসভা, ভোগান্তিতে যাত্রীরা Logo দুই গ্রামবাসীর সংঘর্ষ নারী নিহত; আহত ৪০ Logo ফুলবাড়িয়ায় শিক্ষকের উপর হামলার প্রতিবাদ শিক্ষার্থীদের Logo কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আটক Logo ২০১৮ সালের যুবলীগ নেতা হত্যা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি শেখ হাসিনা Logo আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া ছয় সমন্বয়ক মীর জাফর-মাসুদ কামাল Logo সুবর্ণচরে সাংবাদিকদের হত্যার হুমকি, থানায় জিডি Logo উত্তরের ৬ জেলার নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক Logo রাঙামাটিতে মায়ের দায়ের কোপে ছেলের মৃত্যু; বাবা-মা আটক Logo রিয়াদে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ

শ্রীলঙ্কার বিপক্ষে আফগানিস্তার সহজ জয়, সেমিতে আফগানরা

Astha DESK
  • আপডেট সময় : ১০:৪৭:০১ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
  • / ১১৩৬ বার পড়া হয়েছে

শ্রীলঙ্কার বিপক্ষে আফগানিস্তার সহজ জয়, সেমিতে আফগানরা

আস্থা ডেস্কঃ

বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সহজ জয় পেয়েছে আফগানিস্তান। এই জয়ের ফলে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখলো রশিদ-মুজিবরা।

আজ সোমবার (৩০ অক্টোবর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে লঙ্কা বাহিনীকে ব্যাট করার আমন্ত্রণ জানায় আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি।

ব্যাট করতে নেমে শুরুতেই করুণারত্নের উইকেট হারায় শ্রীলঙ্কা. করুণারত্নের উইকেট হারানোর ধাক্কার পর শ্রীলঙ্কাকে ম্যাচে রাখে আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। দ্বিতীয় উইকেট জুটিতে তারা দুজন তোলেন ৬২ রান। ৪৬ রান করে নিশাঙ্কা ফিরলে মেন্ডিসও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেনননি। লঙ্কান অধিনায়কের ব্যাট থেকে আসে ৩৯ রান।

এরপর সামারাবিক্রমা-ধানাঞ্জয়া ডি সিলভারা উইকেটে থিতু হয়েও বড় করতে পারেননি তাদের ইনিংস। নিয়মিত বিরতিতে প্যাভিলিয়নের পথ ধরেছে লঙ্কান ব্যাটাররা। শেষদিকে মাহেশ থিকশানা ৩১ বলে ২৯ রান করলে লড়াই করার পুঁজি পায় লঙ্কানরা। আফগানদের হয়ে ৩৪ রানে ৪ উইকেট শিকার করেছেন ফজল হক ফারুকী। মুজিব উর রহমান তুলে নেন দুই উইকেট।

২শ ৪১ রানের জবাবে ব্যাট করতে নেমে আফগানিস্তানও শুরুতেই উইকেট খুইয়ে বসে। মারকুটে ওপেনার রহমানুল্লাহ গুরবাজ কোনো রান না করে মধুশঙ্কার বলে আউট হন। আরেক ওপেনার ইব্রাহিম জাদরান রহমত শাহকে সঙ্গে করে জুটি গড়েন ৭৩ রানের। জাদরান ৩৯ রানে মধুশঙ্কার বলেই প্যাভিলিয়নে ফেরেন। এরপর অধিনায়ক হাশমতউল্লাহকে নিয়ে আরেকটি জুটি (৫৮ রান) গড়েন রহমত শাহ। দলীয় ১শ ৩১ রানে রহমত শাহ ৭৪ বলে ৬২ রান করে রাজিথার বলে আউট হন।

হাশমতউল্লাহ শহিদি অপরাজিত থাকেন ৭৪ বলে ৫৮ রান করে এবং আজমতউল্লাহ ওমরজাই করেন ৬৩ বলে ৭৩। দুজনের শতাধিক রানের জুটিতে (১১১ রান) সহজেই জয়ের বন্দরে পৌঁছায় আফগানিস্তান। ২৮ বল বাকি থাকতেই লঙ্কা বাহিনীর বিপক্ষে আসে ৭ উইকেটের এই জয়।

এতে ৩ জয় পেয়ে আফগানদের বরাতে জোটে ৬ পয়েন্ট। এখন বিশ্বকাপ সেমিতে যাওয়ার স্বপ্ন ভালোভাবেই টিকে রইলো দলটির।

ট্যাগস :

শ্রীলঙ্কার বিপক্ষে আফগানিস্তার সহজ জয়, সেমিতে আফগানরা

আপডেট সময় : ১০:৪৭:০১ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩