ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ড. ইউনূস ও আনোয়ার ইব্রাহিমের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৯:৪৬:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • / ১২০৭ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পুত্রজায়ায় তারা বৈঠকে মিলিত হন।

এর আগে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস পুত্রজায়ায় ভিজিটর বইতে স্বাক্ষর করেন।

দ্বিপক্ষীয় বৈঠকের আগে আজ পুত্রজায়ায় নিজ কার্যালয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

এ সময় পুত্রজায়ায় আগত প্রতিনিধি, কূটনীতিক এবং অন্য অতিথিদের সঙ্গে পরিচিত হন আনোয়ার ইব্রাহিম ও ড. মুহাম্মদ ইউনূস। দ্বিপাক্ষিক বৈঠকের আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা একান্তে কিছুক্ষণ আলাপ করেন।

ট্যাগস :

ড. ইউনূস ও আনোয়ার ইব্রাহিমের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক

আপডেট সময় : ০৯:৪৬:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫