ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo নির্বাচনী ব্যস্ততায় প্রশাসনিক গতি কমেছে, মাঠে ও সচিবালয়ে ঢিলেমি Logo কেন্দ্র দখলের চেষ্টা করলে কাউকেই ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo যা থাকবে জামায়েতের নির্বাচনী ইশতেহারে Logo যা থাকবে বিএনপির নির্বাচনী ইশতেহারে Logo গণভোটে রাষ্ট্রের নিরপেক্ষতা ও জনগণের সার্বভৌম অধিকার: সংবিধান, সরকার এবং হ্যাঁ/না ভোটের প্রশ্ন Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে

২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে সীমিত থাকবে যান চলাচল: আইএসপিআর

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১১:৩৮:৫২ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • / ১১০৩ বার পড়া হয়েছে

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামী শুক্রবার ঢাকা সেনানিবাসে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। যানজটমুক্ত রাখার লক্ষ্যে ২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে। এছাড়া একইদিন ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও চাঁদপুরে নৌবাহিনীর নির্ধারিত জাহাজসমূহ সর্বসাধারণের দেখার জন্য দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত উন্মুক্ত রাখা হবে।

রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন ঢাকা সেনানিবাসের রাস্তাসমূহ (শহিদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়ক) যানজটমুক্ত রাখার লক্ষ্যে সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহন ব্যতীত সব ধরনের যানবাহন সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত এবং দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সেনানিবাস এলাকা দিয়ে চলাচল পরিহার করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

নৌবাহিনীর জাহাজ সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত
‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৫’ উদযাপন উপলক্ষে আগামী ২১ নভেম্বর ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও চাঁদপুরে নৌবাহিনীর নির্ধারিত জাহাজসমূহ নিম্নোক্ত স্থানে সর্বসাধারণের দেখার জন্য দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত উন্মুক্ত রাখা হবে।

যেসব এলাকা উন্মুক্ত- ঢাকা সদরঘাট, ঢাকা; চট্টগ্রাম নেভাল বার্থ/বিএন আরআরবি; খুলনা নেভাল বার্থ/রকেট ঘাঁট; খুলনা দিগরাজ নেভাল বার্থ/মোংলা বন্দর; বরিশাল বরিশাল বিআইডব্লিউটিএ ঘাঁট এবং চাঁদপুর চাঁদপুর বিআইডব্লিউটিএ ঘাঁট।

ট্যাগস :

২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে সীমিত থাকবে যান চলাচল: আইএসপিআর

আপডেট সময় : ১১:৩৮:৫২ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫