ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালে সরকারি বিজ্ঞাপনের দাবি Logo স্বরাষ্ট্রমন্ত্রীসহ চার মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন নাসীরুদ্দীন Logo সংবিধান অনুযায়ী কোনো সরকার নেই, বিরোধীদলও নেই: জামায়াত আমির Logo জাপা নেতার বাসায় নাহিদ ও হাসনাতের ডিনার ও রাত্রি যাপন Logo বিএনপি পাহারা না দিলে আ.লীগ এনসিপির নেতাদের গিলে ফেলত: রাশেদ Logo সাবেক শ্রম প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী মারা গেছেন Logo কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংস করলো ইরান Logo নিরাপদ নয় পুলিশ-কতটুক নিরাপদ সাধারণ মানুষ? Logo যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম Logo আরও শতাধিক পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

WWE এর ব্রেই ওয়্যাট ৩৬ বছর বয়সে মারা গেছেন

Astha DESK
  • আপডেট সময় : ০১:২২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩
  • / ১২৩৭ বার পড়া হয়েছে

WWE এর ব্রেই ওয়্যাট ৩৬ বছর বয়সে মারা গেছেন

স্পোর্টস ডেস্কঃ

ডব্লিউডব্লিউই তারকা ব্রেই ওয়্যাট মারা গেছেন
‘ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লিউডব্লিউই)’ এর জনপ্রিয় রেসলার ব্রেই ওয়্যাট। যার আসল নাম উইন্ডহাম রোটুন্ডা। দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে মাত্র ৩৬ বয়সেই মৃত্যু গেলেন।

আজ শুক্রবার (২৫ আগস্ট) বাংলাদেশ সময় ভোর ৬টায় এক টুইট বার্তায় সংবাদটি দেন ডব্লিউডব্লিউই’র চিফ কন্টেন্ট কর্মকর্তা ও হেড অব পল মাইকেল লেভেস্ক।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মেট্রো মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, ব্রে ওয়াট হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এই বছরের শুরুতে তিনি কোভিড ১৯-এর শিকারও হয়েছিলেন। এ কারণে তাঁর হৃদরোগ একটু বেশি বেড়েছে। যে কারণে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। গত কয়েক মাস ধরেই চিকিৎসাধীন ছিলেন ওয়্যাট। কিন্তু অবস্থার কোনো উন্নতি হয়নি। শেষ পর্যন্ত মাত্র ৩৬ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি দিলেন এ জনপ্রিয় রেসলার।

২০০৯ সাল থেকে ডব্লিউডব্লিউইর সঙ্গে ছিলেন ব্রেই ওয়্যাট।চুক্তি সই করার পর কিছুদিন হাস্কি হ্যারিস নামে দেখা গিয়েছিল তাকে। ২০১৩ সালে এই চরিত্র বাদ দিয়ে ‘ব্রেই ওয়্যাট’ নামে দর্শকদের সামনে আসা শুরু করেন। এই চরিত্রেই দর্শকদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয় তিনি। ‘ওয়্যাট ফ্যামিলি’ নামের এক রেসলিং গ্রুপের নেতা হিসেবে দেখা গিয়েছে তাকে, যে গ্রুপে ছিলেন ব্রন স্ট্রোম্যান, লুক হার্পার ও এরিক রোয়ানের মতো তারকারা।

ট্যাগস :

WWE এর ব্রেই ওয়্যাট ৩৬ বছর বয়সে মারা গেছেন

আপডেট সময় : ০১:২২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩