ঢাকা ১১:২৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক-১৯ Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

ময়মনসিংহে জেএমবির চার সক্রিয় সদস্য আটক

News Editor
  • আপডেট সময় : ০৫:২০:১৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০
  • / ১১৬৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির চার সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে উগ্রবাদী বই, লিফলেট, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন- জাকির হোসেন, আক্কাস আলী, মো. হারুন, ওসমান গনি মল্লিক। তাদের সবার বাড়ি ফুলবাড়িয়া উপজেলার বিভিন্ন স্থানে। শনিবার মধ্যরাতে ফুলবাড়িয়ার জোরবাড়িয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

এমসি কলেজে গণধর্ষণ: ধর্ষকদের ধরতে সীমান্তে কড়া নজরদারি

রোববার বিকেলে র‌্যাব-১৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, র‍্যাব-১৪ জানতে পারে, জোরবাড়িয়া গ্রামের মো. আবুল হোসেন বুলবুলের বাড়িতে জেএমবির কয়েকজন সদস্য নাশকতার পরিকল্পনা করছে- এমন তথ্যের ভিত্তিতে শনিবার রাত ২টার দিকে র‍্যাব-১৪ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল এফতেখার উদ্দিনের নির্দেশে একটি দল ওই এলাকায় অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় চারজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে, কারাবন্দি জেএমবি সদস্যদের মুক্ত করে দেশের বিভিন্ন অঞ্চলে নতুনভাবে নাশকতার পরিকল্পনা করছিল তারা। সংগঠনে তাদের কাজ ছিল- গোপন বৈঠকের মাধ্যমে জেএমবির সদস্যদের সক্রিয় রাখা, চাঁদা তুলে সংগঠনের তহবিল গঠন করা।

আটক চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ময়মনসিংহে জেএমবির চার সক্রিয় সদস্য আটক

আপডেট সময় : ০৫:২০:১৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০