ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ময়মনসিংহ রাস্তা বন্ধ করে এনসিপির পথসভা, ভোগান্তিতে যাত্রীরা Logo দুই গ্রামবাসীর সংঘর্ষ নারী নিহত; আহত ৪০ Logo ফুলবাড়িয়ায় শিক্ষকের উপর হামলার প্রতিবাদ শিক্ষার্থীদের Logo কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আটক Logo ২০১৮ সালের যুবলীগ নেতা হত্যা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি শেখ হাসিনা Logo আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া ছয় সমন্বয়ক মীর জাফর-মাসুদ কামাল Logo সুবর্ণচরে সাংবাদিকদের হত্যার হুমকি, থানায় জিডি Logo উত্তরের ৬ জেলার নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক Logo রাঙামাটিতে মায়ের দায়ের কোপে ছেলের মৃত্যু; বাবা-মা আটক Logo রিয়াদে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৯৪ জনের মৃত্যু

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১০:৪০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১
  • / ১৩৬৬ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্কঃ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯৪ জনের মৃত্যু হয়েছে। ১৯ হাজার ৯৫৯টি নমুনা পরীক্ষা করে এই সময়ের মধ্যে ৪ হাজার ১৯২ জন রোগী শনাক্ত হয়েছেন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো তথ্যে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ১৯২ জন। এ নিয়ে শনাক্তের সংখ্যা সাত লাখ ৭ হাজার ৩৬২ জন। গত দুইদিন ধরে মৃত্যু ৯০ এর উপরে রয়েছে। গতকাল সর্বোচ্চ ৯৬ জনের মৃত্যু হয়েছিল। এই নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৮১ জনে। রোগী শনাক্তের হার ১৯ শতাংশ।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের কথা জানায় সরকার। গত বছরের মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত শনাক্তের হার ২০ শতাংশের ওপরে ছিল।

এ বছর মার্চে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রথম ঢেউয়ের চেয়ে এবার সংক্রমণ বেশি তীব্র। মধ্যে কয়েক মাস ধরে শনাক্তের চেয়ে সুস্থ বেশি হওয়ায় দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে আসছিল। কিন্তু মার্চ থেকে চিকিৎসাধীন রোগীর সংখ্যাও আবার বাড়তে শুরু করেছে।

ট্যাগস :

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৯৪ জনের মৃত্যু

আপডেট সময় : ১০:৪০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১