ঢাকা ১১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সুবর্ণচরে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

Astha DESK
  • আপডেট সময় : ১০:১৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ৯৯৮ বার পড়া হয়েছে

সুবর্ণচরে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর স্বর্ণদ্বীপে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর মোঃ এরশাদ (৪০) নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে স্বর্ণদ্বীপের নিম্নাঞ্চল থেকে ঠেলা জালসহ তার মরদেহ উদ্ধার করেন অন্য জেলেরা।

নিহত এরশাদ সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরক্লার্ক গ্রামের বাসার বাজার এলাকার মৃত আব্দুল ওহাবের ছেলে। তিনি গত ১২ সেপ্টেম্বর মাছ ধরার জন্য স্বর্ণদ্বীপে যান।

স্থানীয় জেলেরা জানান, ১৩ সেপ্টেম্বর স্বর্ণদ্বীপ এলাকায় বজ্রপাতসহ প্রচুর বৃষ্টিপাত হয়। বৃষ্টি ও বজ্রপাতের পর থেকে এরশাদকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বুধবার সকালে স্বর্ণদ্বীপের নিম্নাঞ্চলে ঠেলা জালসহ তার মরদেহ ভাসতে দেখে অন্য জেলেরা উদ্ধার করেন। পরে বুধবার বিকেলে ট্রলারযোগে এরশাদের মরদেহ সুবর্ণচরে তার বাড়িতে নিয়ে আসা হয়।

এ বিষয়ে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, মরদেহটি যে স্থান থেকে উদ্ধার করা হয়েছে, সেটি হাতিয়া থানার অধীন। তবে নিহতের বাড়ি চরজব্বার থানাধীন হওয়ায় মরদেহের সুরতহাল শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আস্থা/এমএইচ

ট্যাগস :

সুবর্ণচরে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১০:১৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬