ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দুর্নীতির অভিযোগে শীর্ষে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ Logo চিফ প্রসিকিউটরের চেয়ারকে’ টাকা আয়ের হাতিয়ার করেছিল তাজুল ইসলাম Logo ডক্টর ইউনূসের বিরুদ্ধে হচ্ছে রাষ্ট্রদ্রোহের মামলা Logo নড়াইলের সিঙ্গাশোলপুরে আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষে নিহত-৪ Logo রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ Logo ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে Logo মহাসড়কে চাঁদাবাজি বন্ধের দাবীতে শেরপুরে ছাত্রদলের মানববন্ধন Logo সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক প্রার্থী সুমন Logo হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন Logo সৌরবিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতার লক্ষে খাগড়াছড়িতে মানববন্ধন

বিশ্বে ন্যায়বিচার প্রতিষ্ঠা জরুরি, চীনা প্রেসিডেন্ট

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৩:৪৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১
  • / ১০৯৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, বিশ্বে ন্যায়বিচার প্রতিষ্ঠা জরুরি, বলদর্পিতা নয়। এজন্য তিনি আরো বেশি স্বচ্ছ বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানান।

আমেরিকাকে ইঙ্গিত করে প্রেসিডেন্ট শি জিনপিং মূলত এই কথা বললেন। তিনি পশ্চিমা একাধিপত্যবাদের বিরুদ্ধে সতর্ক করে বলেন, বলদর্পী শক্তিগুলো বিশ্বের বিভিন্ন স্থানে মোড়লিপনা করে বেড়াচ্ছে।

[irp]

বোয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে দেয়া বক্তৃতায় তিনি আজ (মঙ্গলবার) এসব কথা বলেন। তিনি সুস্পষ্ট করে বলেন, বর্তমান বিশ্বের ভবিষ্যত গন্তব্য নির্ধারিত হতে হবে সব দেশের মাধ্যমে।

প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, একটি অথবা গুটিকয়েক দেশ তাদের শাসন অন্যদের ওপর চাপিয়ে দিতে পারে না এবং কয়েকটি দেশের আধিপাত্যবাদিতার ভিত্তিতে বিশ্ব পরিচালিত হতে পারে না।

আমেরিকার নাম উল্লেখ না করে প্রেসিডেন্ট শি জিনপিং বাজার নীতির বিরুদ্ধে যায় এমন বাধা সৃষ্টি করার বিষয়ে হুঁশিয়ারি দেন। তিনি বলেন, এতে কারো লাভ হবে না বরং অন্যের ক্ষতি হবে।

ট্যাগস :

বিশ্বে ন্যায়বিচার প্রতিষ্ঠা জরুরি, চীনা প্রেসিডেন্ট

আপডেট সময় : ০৩:৪৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১