ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

বিয়ের অনুষ্ঠানে ৯৫ জনের করোনা পজিটিভ, কনের বাবার মৃত্যু

News Editor
  • আপডেট সময় : ০৯:১৩:০০ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১
  • / ১১১০ বার পড়া হয়েছে

প্রতীকী ছবি

বিয়ের অনুষ্ঠানে ৯৫ জনের করোনা পজিটিভ, কনের বাবার মৃত্যু

ভারতের রাজস্থানে একটি গ্রামের বিয়ের অনুষ্ঠানে এক দিনেই করোনা শনাক্ত হয়েছে ৯৫ জনের। এ সময় মৃত্যু হয়েছে কনের বাবার। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে রাজস্থান সরকার বিয়ের অনুষ্ঠান বন্ধ রাখতে কড়া বিধিনিষেধ জারি করলেও গত ২৫ এপ্রিল রাজ্যটির শিয়ালোকালা গ্রামে ওই বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম বিজনেজ টুডে থেকে এ খবরে এ নিশ্চিত হওয়া গেছে।

স্থানীয় বাসিন্দা সুরেন্দ্র শেখাওয়াত বলেন, ‘গ্রামের ৯৫ জন করোনা আক্রান্ত। গত ২৫ এপ্রিল এখানে বিয়ের অনুষ্ঠান ছিল। মানুষ তখন যেন ভুলেই গিয়েছিল করোনার কথা। নমুনা পরীক্ষার পরেও সবাই ঘুরে বেড়িয়েছে। এখন সবার টনক নড়েছে। ঘরে ঢুকে বসে আছে পুরো গ্রাম।’ এপ্রিলের শেষে সেই বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পর প্রথম সংক্রমণ শনাক্ত হয় কনের বাবা পাপ্পু সিংয়ের শরীরে।

পুনম নামে এক নারী জানান, শিয়ালোকালা গ্রামের নাম শুনতেই এখন অন্য গ্রামের লোকজন ভয় পাচ্ছে। দুধ, সবজির মতো জরুরি পণ্যও পাওয়া যাচ্ছে না এখানে। এদিকে গ্রামটিতে পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় চিকিৎসা পাচ্ছেন না আক্রান্তেরা।

[irp]

ট্যাগস :

বিয়ের অনুষ্ঠানে ৯৫ জনের করোনা পজিটিভ, কনের বাবার মৃত্যু

আপডেট সময় : ০৯:১৩:০০ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১