ঢাকা ১২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোল পৌরসভার দায়িত্ব গ্রহন করলেন নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরা

Astha DESK
  • আপডেট সময় : ০৭:১৪:০২ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩
  • / ১০৬২ বার পড়া হয়েছে

বেনাপোল পৌরসভার দায়িত্ব গ্রহন করলেন নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরা

বেনাপোল প্রতিনিধিঃ

বেনাপোল পৌরসভার প্রধান কার্যালয় নগর ভবনে দায়িত্ব গ্রহণ করেন নতুন নির্বাচিত মেয়র আলহাজ্ব নাসির উদ্দীন। রবিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে পৌরসভা প্রধান নির্বাহী কর্মকর্তা শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলামের কাছ থেকে মেয়রের দায়িত্ব বুঝে নেন তিনি।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর-১ (শার্শা) আসনের এমপি আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলার চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, শার্শা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সালেহ আহমেদ মিন্টু, বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল প্রমূখ।

উল্লেখ্য, দীর্ঘ ১২ বছর পর গত ১৭ জুলাই/২০২৩ ইং তারিখ বেনাপোল পৌরসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। মেয়র পদে জয়লাভ করেন বেনাপোল পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন (নৌকা প্রতীক)।

ট্যাগস :

বেনাপোল পৌরসভার দায়িত্ব গ্রহন করলেন নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরা

আপডেট সময় : ০৭:১৪:০২ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩