ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

জামালপুরে মাগুরার শিশু ধর্ষণ এর প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন 

Astha DESK
  • আপডেট সময় : ০৯:৫৮:৪০ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • / ১১৩৩ বার পড়া হয়েছে

৯ মার্চ রবিবার জামালপুর শহরে বিউটি প্লাজার সামনেমাগুরায় ৮ বছরের কন্যাশিশু ধর্ষণসহ সারাদেশে সকল ধর্ষণের প্রতিবাদে সেভেন স্টার গ্রুপ ও জামালপুর মোবাইল ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী ও অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম, সেভেন গ্রুপের সাংগঠনিক সম্পাদক মো. আইয়ুব খান, সদস্য রবিন,

রিয়াদুল ইসলাম রাব্বি, আবু তালহা আপন, সাগর ইসলাম, ইফাব, জামালপুর জেলা মোবাইল অ্যাসোসিয়েশনের সভাপতি জুয়েল রানা, মনিরুজ্জামান মনির, রাহাত প্রমুখ।

মানববন্ধনে মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম বলেন, মাগুরায় ধর্ষণের শিকার কন্যাশিশুটি ঢাকায় সিএমএইচ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। গত দুই মাসে সারাদেশে ১১৭ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে।

জামালপুরে বাকপ্রতিবন্ধি দুইটি শিশু ধর্ষণের শিকার হয়েছে। সারাদেশব্যাপী যে হারে ধর্ষণের উৎসব শুরু হয়েছে। আমরা ৫ আগস্টের পর নতুন বাংলাদেশের স্বপ্ন দেখলাম। সেটা আজ ধূলিসাৎ হয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, আজকে নরপশুদের অত্যাচারে আমাদের মা-বোনেরা স্বাধীনভাবে রাস্তায় চলাফেরা করতে পারছে না। ধর্ষণের মতো জঘন্যতম অপরাধ করে তারা আইনের ফাঁকফোকর দিয়ে পার পেয়ে যায়।

আমরা সকল মা-বোনদের নিরাপত্তা চাই। আমরা জামালপুরবাসী প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলি। আজকে ধর্মীয় অনুশাসন না মানার কারণে দেশে ধর্ষণের মতো জঘন্যতম অপরাধ বেড়ে যাচ্ছে।

এমকে/আস্থা

ট্যাগস :

জামালপুরে মাগুরার শিশু ধর্ষণ এর প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন 

আপডেট সময় : ০৯:৫৮:৪০ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫