ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলের নড়াগাতী এলাকায় নসিমন উল্টে ড্রাইভারের মৃত্যু

News Editor
  • আপডেট সময় : ০১:১৪:২৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৭৮ বার পড়া হয়েছে

নড়াইলের নড়াগাতী এলাকায় নসিমন উল্টে ড্রাইভারের মৃত্যু

মোঃ হাবিবুর রহমান, নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলার চাঁন্দেরচর এলাকায় নসিমন উল্টে ড্রাইভার মো: ইকবাল মোল্ল্যা( ৩৫) এর মৃত্যু হয়েছে। আজ ১৫ ফেব্রুয়ারী সোমবার সকাল ৯ টার দিকে এ দূর্ঘটনা ঘটে নিহত ইকবাল নড়াইল জেলার নড়াগাতি থানাধীন চান্দেরচর গ্রামের সাহেব মোল্যার ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়,সকাল ৯ টার দিকে ইকবাল চাঁন্দের চর থেকে নসিমনে যাত্রী ও মালামাল নিয়ে মহাজন বাজারের উদ্দেশ্যে রওনা হয়েছিল এরপর কাঠাদুর নামক ফাকা জায়গায় ব্রিজে উঠতে দিয়ে নসিমন উল্টে খালে পড়ে যায়। এরপরে স্থানীয় লোকজন ও যাত্রীদের সহযোগিতায় ইকবাল মোল্লা কে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক ডা: মো: রেজয়ান তাকে মৃত ঘোষণা করেন। উক্ত নসিমনে থাকা কোনো যাত্রীর ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যায়, ইকবালের এই মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :

নড়াইলের নড়াগাতী এলাকায় নসিমন উল্টে ড্রাইভারের মৃত্যু

আপডেট সময় : ০১:১৪:২৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১