ঢাকা ১২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালে সরকারি বিজ্ঞাপনের দাবি Logo স্বরাষ্ট্রমন্ত্রীসহ চার মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন নাসীরুদ্দীন Logo সংবিধান অনুযায়ী কোনো সরকার নেই, বিরোধীদলও নেই: জামায়াত আমির Logo জাপা নেতার বাসায় নাহিদ ও হাসনাতের ডিনার ও রাত্রি যাপন Logo বিএনপি পাহারা না দিলে আ.লীগ এনসিপির নেতাদের গিলে ফেলত: রাশেদ Logo সাবেক শ্রম প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী মারা গেছেন Logo কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংস করলো ইরান Logo নিরাপদ নয় পুলিশ-কতটুক নিরাপদ সাধারণ মানুষ? Logo যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম Logo আরও শতাধিক পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

বাখমুত থেকে সেনা প্রত্যাহার করতে চায় ওয়াগনার

Astha DESK
  • আপডেট সময় : ১০:৩৫:৫২ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩
  • / ১০৯২ বার পড়া হয়েছে

বাখমুত থেকে সেনা প্রত্যাহার করতে চায় ওয়াগনার

আস্থা ডেস্কঃ

বাখমুত থেকে সেনা প্রত্যাহারের হুমকি দিয়েছে রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনারের প্রধান ইয়েভজেন প্রিগোজিন। তার দাবি, পর্যাপ্ত গোলাবারুদের অভাবে বাখমুতে পাঁচ গুণ বেশি সেনা হতাহত হয়েছে। অন্যদিকে ইউক্রেনের দাবি সম্মুখযুদ্ধে তাদের সেনাদের সরঞ্জাম সরবরাহের রাস্তা বন্ধ করতে ব্যার্থ হয়েছে রুশ বাহিনী। সূত্র-আলজাজিরার।

শনিবার রুশ মিলিটারি ব্লগার সেমন পেগভকে দেয়া এ সাক্ষাৎকারে ওয়াগনার প্রধান বলেন, আর্টিলারি গোলাবারুদের অভাবে প্রয়োজনের থেকে ৫ গুণ বেশি সেনা হতাহত হয়েছে। তিনি বলেন, প্রতিদিন আমাদের হাজারো মরদেহ কফিনে ভরে বাড়িতে পাঠাচ্ছি। তিনি আরও জানান, যতদ্রুত সম্ভব গোলাবারুদ পাঠানোর জন্য রুশ প্রতিরক্ষা মন্ত্রী সার্গেই শোইগুর কাছে দাবি জানিয়েছেন।

তিনি আরও বলেন, অতিদ্রুত যদি গোলাবারুদের ঘাটতি পূরণ না করা যায় তবে আমাদের সেনাদের সেখানে প্রাণ হারাতে হবে অথবা বাখমুত থেকে সেনা প্রত্যাহার করতে হবে। তিনি বলেন, বাখমুত থেকে ওয়াগনার সেনা প্রত্যাহার করা হলে তবে অন্য জায়গাগুলোতেও রাশিয়ার ফ্রন্টলাইন ভেঙে পড়বে।বাখমুতের দখল নিতে ১০ মাস ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেন। এক সময় ৭০ হাজার বসতির এই শহর এখন পরিণত হয়েছে সম্পূর্ণ ধ্বংসাবশেষে। এখানে চলমান যুদ্ধে সেনা হতাহতের হারও অনেক বেশি।

ট্যাগস :

বাখমুত থেকে সেনা প্রত্যাহার করতে চায় ওয়াগনার

আপডেট সময় : ১০:৩৫:৫২ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩