ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ঢাকায় পাকিস্তান দিবস উদযাপন Logo তিন দেশের মধ্যস্ততায় কমছে ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনা Logo স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের কর্মসূচি ঘোষণা Logo বাড়ি ভাঙচুর লুটপাট, প্রধানমন্ত্রীর নির্দেশে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি Logo ট্রাম্পের হামলা স্থগিতের পর ইরান জুড়ে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা Logo নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় গুঁড়িয়ে দিয়েছে বাড়ি Logo বড় হুমকির মুখে বৈশ্বিক অর্থনীতি: আইইএর প্রধান Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি বাস্তবায়নে কাজ করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo তারেক–মোদির ঈদ শুভেচ্ছা, পূর্বের বন্ধুত্বের সেতুবন্ধনে বাংলাদেশ Logo সামনে বাড়বে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম: মির্জা ফখরুল

রাণীনগরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী শিশুর মৃত্যু

Md Elias
  • আপডেট সময় : ০৯:১৬:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২
  • / ১০৭৯ বার পড়া হয়েছে

রাণীনগরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী শিশুর মৃত্যু

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর রাণীনগরে মিনি ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী আব্দুল্লা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক নিহত শিশুর বাবা প্রফেসর জাহাঙ্গীর আলম। আজ বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলা সদরের হাসপাতাল গেল এলাকায় রাণীনগর-নওগাঁ সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু আব্দুল্লা উপজেলার চকমনু গ্রামের প্রফেসর জাহাঙ্গীর আলমের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, এদিন সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলা গোলচত্বর এলাকা থেকে নাস্তা শেষে মোটরসাইকেল যোগে ছেলেকে নিয়ে বাড়িতে ফিরছিলেন প্রফেসর জাহাঙ্গীর। এ সময় হাসপাতাল গেট এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে একটি সিএনজি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এমত অবস্থায় সামনে থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেন। এতে ওই শিশু ও তার বাবা ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাদের দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু আব্দুল্লাকে মৃত ঘোষণা করেন। আর আহত প্রফেসর জাহাঙ্গীরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, খবর পাওয়ার পর ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

রাণীনগরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৯:১৬:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২