শিরোনাম:
শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার
Astha DESK
- আপডেট সময় : ০৯:৪৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- / ১১১৭ বার পড়া হয়েছে
শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা একটি মামলা প্রত্যাহার করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ জামসেদ আলম আদালত নং-০৭ এ বিষয়ে আদেশ দেন।
জানা গেছে, মঙ্গলবার (২২ জানুয়ারি ) মামলাটি প্রত্যাহার সংক্রান্ত শুনানির জন্য নির্ধারিত ছিল। এদিন বাদী আদালতে উপস্থিত না থাকলেও, তার পূর্বে দেওয়া ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখের দরখাস্ত ও জবানবন্দী পর্যালোচনা করে আদালত প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, সি.আর মামলা নং-১৪৫০/২৪, যা দণ্ডবিধির ১৪৭/৩৬৫/৩৬৬/৩০৭/৩২৬/৩০২/৩৪ ধারায় দায়ের করা হয়েছিল, সেটি প্রত্যাহার করা হয়েছে। ফলে মামলাটি প্রত্যাহারের মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে।
দৈনিক আস্থা/এমএইচ

















